রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

হলুদ সাংবাদিকতা থেকে দয়া করে দূরে থাকুন : লিটন দাশ

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫০ অপরাহ্ন, ৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

দেশের তারকা ক্রিকেটার লিটন দাশ সাংবাদিকেদের প্রতি ক্ষোভ ঝাড়লেন। সম্প্রতি এ ক্রিকেটার ভারতের ক্রিকেট লীগ আইপিএল থেকে ফেরার পর দেশের বিভিন্ন সংবাদমাধ্যমে নানান গুঞ্জন ছড়িয়ে পড়ে। তারই প্রেক্ষিতে লিটন দাশ সাংবাদিকদের হলুদ সাংবাদিকতা থেকে দূরে থাকার আহ্বান জানান।

শনিবার (৬ মে) লিটন দাশ তার ভেরিফায়েড ফেসবুক পেইজে এক পোস্টের মাধ্যমে এ অনুরোধ জানান। 

একটি সংবাদ শেয়ার করে সাংবাদিকদের উদ্দেশে লিটন দাশ লেখেন, প্রিয় সাংবাদিক, আপনাদের উপর পূর্ণ সম্মান রেখেই বলতেছি- আপনারা দয়া করে কোন কিছু নিশ্চিত না হয়ে শুধুমাত্র কল্পনার জগতে বাস করে নিউজ করবেন না। এই খবরটি পুরোপুরি বানোয়াট!

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (৭ মে ২০২৩)

মানুষের ব্যক্তিগত জীবনকে সামান্য কিছু টিআরপি'র জন্য সবার সামনে হাস্যকরভাবে না তোলার আহ্বান জানিয়ে তিনি লেখেন, দিন শেষে আপনারা হলুদ সাংবাদিকতা থেকে দয়া করে দূরে থাকুন এবং সুস্থ মন মানসিকতার হয়ে সুন্দর এবং সত্য খবর মানু্ষের সামনে তুলে ধরুন।

এম/


 
 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250