সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১লা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা *** ইরানে আরও তিন সপ্তাহ হামলা চালাবে ইসরায়েল *** সংবিধান সংস্কার পরিষদের অস্তিত্ব নিয়ে প্রশ্ন, সরকারি ও বিরোধী দলের বাহাস *** ‘রাষ্ট্রপতি অস্তিত্বহীন সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকতে পারেন না’ *** ‘৩২ নম্বর বাড়ি ভাঙার নির্দেশ কারা দিয়েছেন, তা খতিয়ে দেখা দরকার’ *** ডিজিএফআই–প্রধানের দিল্লি সফরে সম্পর্কের বরফ গলার আভাস *** ছারপোকা নির্মূলের সহজ সমাধান আবিষ্কার করলেন বিজ্ঞানীরা *** যে কারণে হাদি হত্যার বিচারে বিলম্ব, জানালেন আসিফ নজরুল *** নাগরিকদের সৌদি আরব ছাড়তে বলল যুক্তরাষ্ট্র *** সংবিধান সংস্কার পরিষদ নিয়ে সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ও জামায়াত আমিরের বিতর্ক

হাথুরুর ‘আসল কাজ’ শুরু হবে বিশ্বকাপের পর

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ৫ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

স্বপ্ন ছিল সেমিফাইনাল খেলার। আর ভক্তরা আরো এক ধাপ এগিয়ে মিরপুরে শিরোপা উৎসবের আশায় বুক বেধেছিলেন। সেই দল কিনা বিশ্বকাপ থেকে বিদায় নিল সবার আগে। একের পর এক পরাজয়ে ভেস্তে গেছে সেমিফাইনাল খেলার সেই আশা। 

এখন পর্যন্ত সাত ম্যাচ খেলে এক জয় ও ছয় পরাজয়ে পয়েন্ট টেবিলে বর্তমানে বাংলাদেশের অবস্থান নবম স্থানে। এমন নাজুক অবস্থায় আগামীকাল দিল্লিতে শ্রীলঙ্কার বিপক্ষে নামবে টাইগাররা। 

তার আগে রোববার (৫ নভেম্বর) দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে এসেছিলেন কোচ হাথুরুসিংহে। এ সময় বিশ্বকাপ ব্যর্থতার প্রশ্নে টাইগারদের প্রধান এই কোচ বলেন, আমার আসল কাজ শুরু হবে বিশ্বকাপের পরে। আগের সাত মাসে কিছুই করার ছিল না।

রাসেল ডমিঙ্গো সরে যাওয়ার পর হাথুরুসিংহে বাংলাদেশের কোচের দায়িত্ব নেন এ বছরের ফেব্রুয়ারিতে। এই বিষয়টি টেনে এনে হাথুরু বলেন, দেখুন আমি সাত মাস আগে কাজ শুরু করেছি। আমার হাতে কেবল সাত মাস সময় ছিল। এর মাঝে বেশ কিছু জিনিস ঘটেছে যা আমার নিয়ন্ত্রণে ছিল না। আমার মনে হয় এটা নিয়ে আলোচনা করা কিংবা ভাবার সঠিক সময় নয়।

বিশ্বকাপে বাংলাদেশ দলের ভরাডুবির দায়ও নিচ্ছেন হাথুরু। তিনি বলেন, আমরা সমর্থক ও নিজেদেরকে হতাশ করেছি। দলের বাকিদের মতোই দায় নিচ্ছি। সেরা ক্রিকেটটা খেলতে পারিনি কিন্তু প্রথম ম্যাচ থেকে এখন এসে কিছুই বদলে যায়নি। কেবল আমরা যা শুনছি, সেটা বদলেছে। স্কিল কোথাও চলে যায়নি।

হাথুরুসিংহে বলেন, দলটা যে অবস্থায় ছিল সেখান থেকে নিয়ে এখনকার জন্য প্রস্তুত করেছি। আসলে আমার কাজ শুরু হবে এরপর। বিশ্বকাপের জন্য প্রস্তুত হওয়া একরকম, আর দলকে সামনে নিয়ে যাওয়া আরেক চ্যালেঞ্জ।

তবে এই মুহূর্তে এসব নিয়ে ভাবতে নারাজ। হাথুরুর ভাবনায় আগামীকালের শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ। তিনি বলেন, এই মুহূর্তে আমার ভাবনায় শুধু সামনের ম্যাচ। পরের ম্যাচটা আমরা কিভাবে জিততে পারি সেটাই ভাবছি। আমরা সবকিছুই ঠিকঠাক করছি। ক্রিকেটাররা সবাই ভালো করতে চায়। এই মুহূর্তে আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ যতটা সম্ভব সবাইকে সবদিক থেকে চাপমুক্ত রাখা।

এসকে/ 


ক্রিকেট বাংলাদেশ সেমিফাইনাল হাথুরুসিং কোচ ব্যর্থতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250