বৃহস্পতিবার, ১৯শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন *** ঢাকায় আচমকা তুরস্কের প্রেসিডেন্ট পুত্রের সফর নিয়ে নানা প্রশ্ন *** ৮ লাখ টাকা বেতন পাচ্ছেন চার ক্রিকেটার, তাসকিনের অবনতি

ঈদের নাটক

হানিফ সংকেতের ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৭ পূর্বাহ্ন, ২৩শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রতিবারের মতো এবারও ঈদের নাটক নির্মাণ করেছেন বরেণ্য নির্মাতা হানিফ সংকেত। তার এবারের নাটকের নাম ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’। নাটকটি প্রচারিত হবে এটিএন বাংলায় ঈদের দিন রাত ৮টা ৫০ মিনিটে।

হানিফ সংকেত প্রতিবছর দুই ঈদে দুটি নাটক নির্মাণ করেন। তার নাটকের নাম যেমন ব্যতিক্রমী এবং ছন্দময়, তেমনি গল্পেও পাওয়া যায় আলাদা স্বাদ ও বৈচিত্র্য। বরেণ্য এই নির্মাতার প্রতিটি নাটকেই থাকে চমৎকার সামাজিক বক্তব্য যে কারণে এই ভিউ বাণিজ্যের যুগেও পরিবার নিয়ে দর্শকরা তার নাটক উপভোগ করেন।


গল্পের প্রয়োজনে এবার সম্পূর্ণ নাটকটি দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজারে ধারণ করা হয়েছে। নৈসর্গিক সৌন্দর্যের অপার লীলাভূমি কক্সবাজারের বিভিন্ন মনোরম লোকেশান এবং কক্সবাজারের সবচাইতে দৃষ্টিনন্দন হোটেল সি পার্ল বিচ রিসোর্টে টানা তিন দিন নাটকটি ধারণ করা হয়। বর্তমানের এই সামাজিক অবক্ষয়ের যুগে বিয়ে ভীতিতে আক্রান্ত এক যুবক ও এক যুবতীর ঝগড়া-বিবাদ, মান-অভিমান, রাগ-অনুরাগ ইত্যাদি নিয়ে গড়ে উঠেছে ‘ভুল বোঝা আর ভুলের বোঝা’ নাটকের কাহিনি।

নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবদুন নূর সজল, সারিকা সাবরিন, শতাব্দী ওয়াদুদসহ অনেকে। নাটকের সূচনা সংগীতের কথা লিখেছেন মোহাম্মদ রফিকউজ্জামান, সংগীতায়োজনের পাশাপাশি সূচনা সংগীতে কণ্ঠ দিয়েছেন আকাশ মাহমুদ।

আরো পড়ুন: ‘নিয়ত’ নিয়ে এলেন বিদ্যা বালান

উল্লেখ্য, বরাবরই হানিফ সংকেতের নাটক ঘিরে দর্শকদের দারুণ কৌতুহল থাকে। ঈদের দিনের শত ব্যস্ততা সত্ত্বেও দর্শকরা পরিবার নিয়ে এই নন্দিত নির্মাতার নাটক দেখতে বসেন। এবারও সেই ধারাবাহিকতা বজায় থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এম/


ঈদ নাটক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250