শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

হাড় দুর্বল? এই পানীয়গুলো পান করুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১৭ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগৃহীত

হাড় শক্তিশালী করার জন্য আমাদের জিমে ছুটতে হয়। বরং কিছু পানীয় আছে যেগুলো আপনাকে এই কাজে সাহায্য করতে পারবে। শক্তিশালী এবং সুস্থ হাড় বজায় রাখা সামগ্রিক সুস্থতার জন্য গুরুত্বপূর্ণ। হাড়ের স্বাস্থ্যের জন্য পুষ্টিকর খাদ্য অপরিহার্য। পর্যাপ্ত ক্যালসিয়াম এবং ভিটামিন ডি হাড়ের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চলুন জেনে নেওয়া যাক সুস্বাদু এবং পুষ্টিকর পানীয় সম্পর্কে, যেগুলো আপনার হাড় ভালো রাখতে কাজ করবে-

১. দুধ

দুধ ক্যালসিয়ামের ভালো উৎস, এটি হাড়ের স্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ। নিয়মিত দুধ খেলে তাতে থাকা ক্যালসিয়াম আপনার হাড়কে শক্তিশালী করবে। এটি কেবল হাড়ের শক্তিই বাড়ায় না, সেইসঙ্গে আরও অনেক পুষ্টি শরীরে পৌঁছে দেয়। তাই হাড়সহ পুরো শরীর সুস্থ রাখতে দুধ পান করার অভ্যাস করুন।

২.  গ্রিন টি

সাধারণ চায়ের বদলে গ্রিন টি খাওয়ার অভ্যাস করুন। অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই প্রশান্তিদায়ক পানীয় শুধু স্ট্রেস কমাতেই সাহায্য করে না বরং প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করে যা হাড়ের স্বাস্থ্য ভালো রাখে। তাই হাড় ভালো রাখতে এই চা আপনার প্রতিদিনের খাবারের তালিকায় যুক্ত করে নিন।

আরো পড়ুন : স্বামী-স্ত্রীর উচ্চতার তফাৎ যতটুকু হলে সংসার সুখের হয়

৩. গ্রিন স্মুদি

গ্রিন স্মুদি ক্যালসিয়াম-সমৃদ্ধ সবুজ শাক দিয়ে পরিপূর্ণ। পালং শাক এবং অন্যান্য শাক-সবজি শক্তিশালী হাড়ের স্বাস্থ্যের জন্য প্রয়োজনীয় পুষ্টি হিসেবে কাজ করে। এই সবুজ শাক-সবজিতে পুষ্টিকর এবং হাড় ভালো রাখার অনেক উপাদান থাকে। তাই এই স্মুদি পান করলে কা আপনাকে সতেজ রাখবে এবং হাড় ভালো রাখতেও কাজ করবে।

৪. অরেঞ্জ জুস

এক গ্লাস তাজা কমলার রস দিয়ে আপনার দিন শুরু করুন। এই সুস্বাদু পানীয় ভিটামিন সি সমৃদ্ধ যা শক্তিশালী হাড়ের জন্য কোলাজেন গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এটি কেবল আপনার হাড়ই ভালো রাখবে না, সেইসঙ্গে পুরো দিনকেই সতেজ করে তুলবে। তাই প্রতিদিনের খাবারের তালিকায় এই জুস রাখতে ভুলবেন না।

৫. ব্রকলি জুস

ব্রকলির জুস অত্যন্ত পুষ্টিকর জুস। ক্যালসিয়াম এবং অন্যান্য পুষ্টি সমৃদ্ধ পানীয়টি আপনার হাড়ের স্বাস্থ্যকে উন্নত করার একটি দুর্দান্ত উপায় হতে পারে। এই সবজির পানীয়তে প্রতিটি চুমুক আপনার হাড়ের শক্তি বাড়িয়ে তুলতে পারে। সুস্বাদু এবং পুষ্টিকর এই পানীয় আপনার খাবারের তালিকায় যুক্ত করে নিন। এতে হাড় ভালো রাখা সহজ হবে।

এস/ আই.কে.জে/




পানীয় দুর্বল হাড়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250