শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

হিরো আলমকে নিয়ে যা বললেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০১:৪২ অপরাহ্ন, ২২শে জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

পুলিশকে না জানিয়ে একই কেন্দ্রে দ্বিতীয় বার যাওয়ায় ঢাকা-১৭ আসনের প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমকে নিরাপত্তা দেয়া যায়নি বলেন মন্তব্য করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

শনিবার (২২ জুলাই) দুপুরে রাজধানীর পল্টনে পলওয়েল মার্কেটে বাংলাদেশ দোকান মালিক সমিতির আয়োজনে মরিচের চারা বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, কেন্দ্রে সমস্যা হওয়ার কারণে হিরো আলমসহ তার কর্মীদের বের করে দেওয়া হয়েছিল। হিরো আলম কেন্দ্রের বাইরে দুষ্কৃতকারীদের দ্বারা আক্রান্ত হয়। সিসি ক্যামেরার ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করা হচ্ছে।

ব্যবসায়ীদের নিরাপত্তায় পুলিশ তৎপর জানিয়ে ডিএমপি কমিশনার বলেন, পুলিশ ব্যবসায়ীদের নিরাপত্তা দিতে সর্বদা তৎপর। গত ১৫ বছর ধরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে। করোনাভাইরাসের সময় কিছুটা সমস্যা তৈরি হয়েছিল।

তিনি আরও বলেন, ব্যবসায়ীদের ওপর যেন কোনো ধরনের জুলুম না হয় সেটি আমাদের দেখার দায়িত্ব। সেটি আমরা অবশ্যই দেখবো। পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯ আছে। এখানে জানালেও ৩ মিনিটের মধ্যে ব্যবস্থা নেওয়া হবে। মাস্তান বা সন্ত্রাসী কোন দল করে সেটি বিবেচনা করা হয় না। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ওআ/

হিরো আলম ডিএমপি কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250