শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি *** সৌদির বিভিন্ন কারাগারে সাড়ে ৭ হাজার বাংলাদেশি বন্দি *** ঠাকুরগাঁওকে মাগুরা বানাবেন না, নির্বাচন হোক ঈদ উৎসবের মতো: আব্দুল হালিম *** শিবির একটি গুপ্ত সংগঠন, হুংকার দিয়ে লাভ নেই: পানিসম্পদমন্ত্রী *** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি

হ্যারি পটারের রেকর্ড ভাঙতে যাচ্ছে বার্বি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

মাসখানেকের বেশি হয়ে গেল বক্স অফিসে মুক্তি পেয়েছে বার্বি। এখনও এটি রীতিমত একের পর এক রেকর্ড ভেঙে চলেছে। কিছুদিন আগেই এই ছবিটি তাদের দেশে দ্য সুপার মারিও ব্রোজ মুভির রেকর্ড ভেঙে সেখানকার ২০২৩ সালের এখন পর্যন্ত সব থেকে বেশি আয় করা ছবির তকমা পেয়েছে। আর এখন বিশ্বজুড়ে সেই রেকর্ড আবার ভাঙতে চলেছে।

সুপার মারিও ছবিটি আমেরিকায় ৫৭৪ মিলিয়ন ডলার আয় করেছিল। বুধবার বার্বি সেটা ছাপিয়ে গিয়েছে। বর্তমানে আমেরিকায় বার্বির মোট আয় হল ৫৯৪ মিলিয়ন ডলার।

আর বিশ্বজুড়ে এই ছবিটি মোট ১.৩৪ মিলিয়ন ডলার আয় করেছে। অন্যদিকে সুপার মারিও বিশ্বজুড়ে মোট ১.৩৫৮ মিলিয়ন ডলার রোজগার করেছিল। ফলে বুঝতেই পারছেন দুই ছবির মোট আয়ের ফারাক আর নামমাত্র।

এখন বক্স অফিসে বার্বির সঙ্গে জোর টক্কর হচ্ছে গ্র্যান তুরিমোর সঙ্গে। জুলাই মাসে মুক্তি পায় বার্বি। প্রথম সপ্তাহে এটি ১৫২ মিলিয়ন ডলার আয় করেছিল। তখন বক্স অফিসে এটার সঙ্গে টক্কর জমেছিল ওপেনহাইমারের।

আরও পড়ুন: বাংলাদেশে যে দিন মুক্তি পাবে শাহরুখের ‘জওয়ান’

বার্বি যে কেবল এই বছরের সব থেকে বেশি আয় করা ছবি হয়েছে এমনটা একদমই নয়। এটা সব থেকে বেশি আয় করা ছবি যা একজন মহিলা পরিচালক তৈরি করেছেন। ওয়ার্নার ব্রাদার্সের সব থেকে বেশি আয় করা ছবিও এটি হতে চলেছে বটে, তাও খুব শীঘ্রই। হ্যারি পটারের রেকর্ড ভাঙতে আর কিছু সময়েরই অপেক্ষা!

বার্বি ছবিটির পরিচালনা করেছেন গ্রেটা জারউইগ। এখানে মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন মারগট রবি এবং রায়ান গসলিং। এছাড়াও উইল ফেরেল, এমা ম্যাকে, সিমু লিউ, মাইকেল সেরা, প্রমুখ।

এসি/ আই. কে. জে/ 




বার্বি হ্যারি পটার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250