বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

১০০ কোটি আয়ের পথে শাহরুখের ‘ডানকি’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৩ অপরাহ্ন, ২৫শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

ভক্তরা মেতে আছেন ‘ডানকি’ উন্মাদনায়। বলিউড বাদশা শাহরুখের চলতি বছরের তৃতীয় সিনেমা ‘ডানকি’ বড়দিন উপলক্ষে মুক্তি পেয়েছে।

গত বৃহস্পতিবার (২১শে ডিসেম্বর) মুক্তি পেয়েছে ‘ডানকি’। এরপর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। যদিও শাহরুখের ‘জওয়ান’র তুলনায় ‘ডানকি’র আয় তিন দিনের তুলনায় অনেকটাই কম দেখা যাচ্ছে।

তবুও শুধু শনিবারের আয়েই বেশ এগিয়েছে কিং খানের সিনেমা। আর অল্প সময়ের মধ্যেই সহজেই ১০০ কোটির ক্লাবে পা রাখতে যাচ্ছে ‘ডানকি’।

২৩শে ডিসেম্বর (শনিবার) এরই মধ্যে শাহরুখ খান অভিনীত ‘ডানকি’ প্রায় ২৬ কোটি রুপি আয় করেছে।  পরিসংখ্যান বলছে দুদিনের আয়ের তুলনায় এদিন ‘ডানকি’র আয় বেড়েছে প্রায় ৩০ শতাংশ।

আরো পড়ুন: মাহিকে জুতা মারতে চাইলেন এই যুবক

তিন দিনে মোট ৭৫.৩২ কোটি রুপি আয় করেছে এ সিনেমা। ফলে বোঝাই যাচ্ছে আগামী রবিবারের মধ্যে অনায়াসেই ১০০ কোটির ক্লাবে পৌঁছেবে ‘ডানকি’। আর অন্যদিকে বিশ্বজুড়ে প্রায় ১৫০ কোটি রুপির আয় এনে দিতে যাচ্ছে এ সিনেমা।

তবে চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকরা বলছেন, ‘ডানকি’ কোনোভাবেই ৩৫০ কোটি রুপির বেশি আয় করতে পারবে না এক মাসে। কারণ এখন পর্যন্ত এর দৈনিক উপার্জনের সীমা ৩০ কোটির রুপির নিচে।

এসি/

শাহরুখের ‘ডানকি’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250