শনিবার, ২৮শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ত্রয়োদশ জাতীয় সংসদ কমিটির প্রথম বৈঠক চলছে *** ৫ আগস্টের আগে ও পরে পুলিশ হত্যার বিচার হবে: আইজিপি *** শরীয়তপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ *** ঝিনাইদহে স্বাধীনতা দিবসে ইউএনওর বক্তব্যে বিএনপির ক্ষোভ, ভিডিও ভাইরাল *** মুক্তিযুদ্ধ বাংলাদেশের সবচেয়ে গৌরবজনক অর্জন, এর সঙ্গে অন্য ঘটনা মেলানোর সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী *** স্বাধীনতাবিরোধী অপশক্তিকে রুখে দিতে হবে, কোনোভাবেই ছাড় হবে না: মির্জা ফখরুল *** আলোচনার নামে এমন কিছু করা উচিত নয়, যা মুক্তিযুদ্ধকে খাটো করে: প্রধানমন্ত্রী *** ড. ইউনূস ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারেননি কেন? *** সরকার এপ্রিল পর্যন্ত জ্বালানি নিশ্চিত করতে সক্ষম হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী *** তেল সরবরাহ স্বাভাবিক, তবে কালোবাজারির প্রভাব আছে: জ্বালানিমন্ত্রী

১১ ঘণ্টা পর চালু হলো দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

ঘন কুয়াশার কারণে দীর্ঘ ১১ ঘণ্টা বন্ধ থাকার পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৪রা জানুয়ারি) সকাল ৮টা ২০ মিনিটের দিকে পদ্মা নদীতে কুয়াশার তীব্রতা কমে গেলে এই নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

এর আগে বুধবার (৩রা জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে ঘন কুয়াশায় ফেরির মার্কিন বাতি অস্পষ্ট হয়ে নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়লে নৌ দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করে ঘাট কর্তৃপক্ষ।

আরো পড়ুন: ঘন কুয়াশা থাকতে পারে যতদিন

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক আব্দুর রহিম বলেন, বুধবার সন্ধ্যার পর থেকে পদ্মা নদীতে কুয়াশা পড়তে শুরু করে। রাত ৯টার পর থেকে কুয়াশার তীব্রতা বেড়ে গেলে নদীপথ অস্পষ্ট হয়ে যায়। তাই নৌ দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ৯টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশা কেটে গেলে বৃহস্পতিবার সকাল ৮টা ২০ মিনিটের দিকে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

বর্তমানে এই নৌরুটে ছোট বড় ১৭টি ফেরি রয়েছে। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় দৌলতদিয়া প্রান্তে যানবাহনের কিছুটা সিরিয়াল তৈরি হয়েছে।

এইচআ/ওআ

ঘন কুয়াশা ফেরি চলাচল শুরু দৌলতদিয়া-পাটুরিয়া ফেরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250