শুক্রবার, ২৭শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের পক্ষে যুদ্ধে যোগ দিতে প্রস্তুত ইয়েমেনের হুতিরা *** জ্বালানি তেল সংকটে সেচ ব্যাহত, বোরো আবাদ নিয়ে শঙ্কা *** ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ *** কালের কণ্ঠের অনুসন্ধানের আয়নায় লজ্জার অধ্যায় *** ‘যাচাই না করে শেয়ার করা অপরাধ’—ভুয়া কার্ডে ক্ষুব্ধ হানিফ সংকেত *** হরমুজ দিয়ে চলবে বাংলাদেশসহ ৬ বন্ধু দেশের জাহাজ *** গণহত্যা: পাকিস্তান ও তাদের দোসরদের অবস্থানে আজও পরিবর্তন আসেনি *** স্বাধীনতা দিবসের কর্মসূচিতে গীতা পাঠ না রাখার নির্দেশ জামায়াতের *** দেড় বছর পর বরগুনায় ছাত্রলীগের প্রকাশ্যে মিছিল *** বাংলাদেশের স্বাধীনতা দিবসে শুভেচ্ছা জানালেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৫ দিনের সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:২৪ পূর্বাহ্ন, ২৫শে এপ্রিল ২০২৩

#

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি (সংগৃহীত)

জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে ১৫ দিনের সফরে টোকিওর উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই সফরে টোকিওর সঙ্গে আটটি চুক্তি স্বাক্ষরিত হবে বলে আশা করছে ঢাকা।

মঙ্গলবার (২৫ এপ্রিল) সকাল ৭টা ৫৬ মিনিটের দিকে সরকারপ্রধানকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটটি টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ে।

এর আগে সোমবার (২৪ এপ্রিল) পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর এই সফরের কথা জানান।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুই প্রধানমন্ত্রীর (বাংলাদেশ ও জাপান) উপস্থিতিতে দুই দেশের মধ্যে আটটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হতে পারে।’

মন্ত্রী জানান, জাপান সফরকালে কৃষি, মেট্রোরেল, শিল্প উন্নয়ন, জাহাজ রিসাইক্লিং, শুল্কসংক্রান্ত বিষয়, মেধা স্বত্ব, প্রতিরক্ষা সহযোগিতা, আইসিটি ও সাইবার নিরাপত্তা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হবে।

সফরের সফরসূচি সম্পর্কে পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার বিকেল ৫টায় (স্থানীয় সময়) টোকিও পৌঁছাবেন। এরপর ২৬ এপ্রিল জাপানের সম্রাট নারুহিতোর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন তিনি। একই দিনে চুক্তি স্বাক্ষরের পর জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাপানের প্রধানমন্ত্রীর বাসভবনে নৈশভোজের মাধ্যমে ওই বৈঠক শেষ হবে।

জাপান সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বিনিয়োগ শীর্ষ সম্মেলন ও একটি কমিউনিটি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা রয়েছে। এ বিষয়ে মোমেন বলেন, ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদানের জন্য তিনি চার জাপানি নাগরিককে ‘ফ্রেন্ডস অব লিবারেশন ওয়ার অনার’ প্রদান করবেন।

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আগামী ১ মে ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ ও বিশ্বব্যাংকের মধ্যে ৫০ বছরের অংশীদারিত্বের অনুষ্ঠানে যোগ দিতে টোকিও থেকে যুক্তরাষ্ট্রে পৌঁছাবেন। পরবর্তীতে ৪ মে তিনি যুক্তরাজ্য এবং অন্যান্য কমনওয়েলথভুক্ত দেশের রাজা ও রানি হিসেবে তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলার রাজ্যাভিষেকের জন্য লন্ডনের উদ্দেশে ওয়াশিংটন ত্যাগ করবেন।

সবশেষ ১৫ দিনের সফর শেষে আগামী ৮ মে ঢাকার উদ্দেশে লন্ডন ত্যাগ করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

ওআ/

প্রধানমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250