রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’

১৬ বছরে যুক্তরাষ্ট্র-চীনের বিরাট অর্থনৈতিক ব্যবধান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০০ অপরাহ্ন, ১৮ই আগস্ট ২০২৩

#

ছবিঃ সংগৃহীত

গত ১৬ বছরের মধ্যে অর্থনৈতিক দিক দিয়ে বিশাল পার্থক্য সৃষ্টি হয়েছে চীন এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। যদিও বিনিয়োগকারীরা ভেবেছিলেন, চীনের অর্থনৈতিক অবস্থা বিবেচনা করে দেশটির কেন্দ্রীয় ব্যাংক সুদের হার ব্যাপকভাবে হ্রাসের পর মুদ্রানীতিকে আরো সহজতর করবে।

তিন মাসের মধ্যে দ্বিতীয়বারের মতো সুদের হার কমিয়েছে পিপলস ব্যাংক অফ চায়না (পিবিওসি)। অর্থনীতিকে পুনরুদ্ধারের চেষ্টায় রয়েছে ব্যাংকটি। এমতাবস্থায় মুদ্রানীতি আরো সহজ হবে বলে অনেকেই ধারণা করছেন।

বৈশ্বিক কেন্দ্রীয় ব্যাংকগুলোর মধ্যে একমাত্র চীনই অর্থনীতি পুনরুদ্ধারে মুদ্রানীতি শিথিল করেছে। অথচ মার্কিন যুক্তরাষ্ট্র উচ্চ মুদ্রাস্ফীতির বিরুদ্ধে লড়াইয়ের সময় কঠোর নীতি বজায় রেখেছিল।

বিশ্বের দুইটি বৃহত্তম অর্থনীতির মধ্যে আর্থিক নীতির এ পার্থক্য দুই দেশের আর্থিক মূল্যমানের ক্ষেত্রেও পার্থক্যের সৃষ্টি করেছে। দুই দেশের মধ্যকার আর্থিক ব্যবধান এখন ১৬৪ পয়েন্টে এসে দাঁড়িয়েছে, যা ২০০৭ সালের ফেব্রুয়ারির পর থেকে সর্বোচ্চ।

সাম্প্রতিক সময়ে চীনের অর্থনৈতিক অবস্থা হতাশাজনক। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা এর সম্পূর্ণ বিপরীত।

জুলাই মাসে চীনের বিদেশি বিনিয়োগকারীদের হোল্ডিং এর হ্রাস ঘটেছে। একিমাসে ক্রেডিট বৃদ্ধি এবং ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির ঝুঁকিতে অর্থনৈতিক মন্দাকে আটকানোর প্রয়াসে আরও আর্থিক সহজীকরণের ব্যবস্থার নিশ্চয়তা দিয়েছে। 

বাজারে, এক বছরের সুদের হারের পরিবর্তন ভবিষ্যতের তহবিলে বিনিয়োগকারীদের প্রত্যাশার প্রতিফলন ঘটায়। বিনিয়োগকারীদের প্রত্যাশা বর্তমানে ১.৮৪% এ নেমে এসেছে। 

তবে আরও আর্থিক সহজীকরণ এবং পুঁজি বহির্ভূত ঝুঁকির কারণে চীনা ইউয়ানের উপর আরও অবমূল্যায়নের চাপ বেড়েছে। চলতি বছরের শুরু থেকেই ইউয়ান ডলারের বিপরীতে প্রায় ৫.৫% হারিয়েছে। 

ইউয়ানের অবমূল্যায়ন আটকাতে পিবিওসিকে আরো প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে।

এসকে/  

চীন যুক্তরাষ্ট্র অর্থনৈতিক মন্দা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250