মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

৩ সপ্তাহের জন্য বই নিয়ে ৪৫ বছর পর ফেরত

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১০ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

লাইব্রেরি থেকে বই নিয়েছিলেন ১৯৭৮ সালে। গ্রন্থাগার থেকে বইটি তিন সপ্তাহের জন্য পড়তে নিয়েছিলেন এক নারী। কিন্তু ফেরত দিতে একটু সময় লেগে গেল। বেশি না, ৪৫ বছর! ইংল্যান্ডের ওই নারী এমন দেরি হওয়ার জন্য দুঃখ প্রকাশ করেছেন। 

এই ঘটনা ঘটেছে যুক্তরাজ্যের ব্ল্যাকপোল লাইব্রেরিসে। গ্রন্থাগার কর্তৃপক্ষ জানায়, ওই নারী ১৯৭৮ সালে তিন সপ্তাহের জন্য টোলকেইনস ওয়ার্ল্ড নামের বইটির একটি কপি পড়তে নিয়েছিলেন।

ব্ল্যাকপোল সেন্ট্রাল লাইব্রেরিস জানায়, ওই নারী সম্প্রতি বাড়ি পরিষ্কার করতে গিয়ে বইটি পান। পরে তিনি অনুশোচনা বোধ করেন ও ক্ষমা চান। বই ফেরত দেওয়ার সময় তিনি বলেছেন, ‘একটু দেরি হয়ে গেছে’!

ওই নারী গ্রন্থাগারের কাছেই একটি অফিসে কাজ করতেন। মধ্যাহ্ন বিরতিতে তিনি নিয়মিত গ্রন্থাগারে যেতেন। তিনি ভেবেছিলেন, তাঁর কাছে থাকা সব বই ফেরত দিয়েছেন। কিন্তু সম্প্রতি বাড়ি পরিষ্কার করতে গিয়ে ওই বইটি পান তিনি।

গ্রন্থাগার কর্তৃপক্ষ জানায়, যখন বইটি নেওয়া হয়েছিল, তখন বিলম্ব ফি ছিল প্রতিদিন ১ পাউন্ড করে। তবে ২০১৯ সালের এপ্রিল থেকে ব্ল্যাকপোল লাইব্রেরিস এই নিয়ম বাতিল করে।

গ্রন্থাগারের এক মুখপাত্র বলেন, ‘এখনো যদি কারও কাছে এমন পুরাতন বই থাকে, নিঃসংকোচে ফেরত দিতে পারেন। আমরা দেরিতে বই জমা দেওয়ার জন্য কাউকে জরিমানা করি না। এটা বছর এমনকি দশক পার হলেও।’

সূত্র: নিউইয়র্ক পোস্ট

ওআ/

ভিন্নচোখ বই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250