মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

৩০ মিনিটে মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল, ভাড়া ১০০

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৪০ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

বিদ্যুৎচালিত দ্রুতগতির মেট্রোরেল এতো দিন উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত চলাচল করলেও রোববার (৫ নভেম্বর) থেকে মতিঝিল পর্যন্ত বাণিজ্যিকভাবে চলাচল করবে। এখন থেকে ঘন্টার বিপরীতে মাত্র ৩০-৪০ মিনিটে উত্তরা থেকে মতিঝিল পৌঁছা যাবে। ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ) উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিলের ভাড়া নির্ধারণ করেছে ১০০ টাকা। 

শনিবার (৪ নবেম্বর) ঢাকাবাসীদের যানজটের ভোগান্তি থেকে মুক্তি দিতে মেট্রোরেলের এমআরটি লাইন-৬ এর উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চলাচলের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এরপরই মতিঝিল স্টেশনে এমআরটি লাইন-৫ এর নর্দান রুটের কাজের উদ্বোধনের জন্য তিনি মেট্রোরেলে চড়ে মতিঝিলের উদ্দেশে যাত্রা করেন। একই সঙ্গে এমআরটি-৫-এর ফলক উন্মোচন করবেন তিনি।

এরপরই বিকাল ৪টায় মতিঝিলের আরামবাগ মাঠে আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী যোগ দেবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

উত্তরা থেকে মতিঝিল ভাড়া কত

মেট্রোরেলের পরিচালনা ব্যয় ও জনসাধারণের আর্থিক সামর্থ্য বিবেচনায় নিয়ে মেট্রোরেল বিধিমালা ২০১৬ এর বিধি ২২ অনুসারে ভাড়া নির্ধারণ করেছে ডিটিসিএ। সেখানে বলা হয়েছে, যাত্রীর প্রতি কিলোমিটারের জন্য ভাড়া ৫ টাকা; সর্বনিম্ন ভাড়া ২০ টাকা এবং সর্বোচ্চ ভাড়া ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

ডিটিসিএর তালিকা অনুযায়ী, উত্তরা উত্তর স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ১০০ টাকা; উত্তরা সেন্টার ও উত্তরা দক্ষিণ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৯০ টাকা; পল্লবী স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৮০ টাকা; মিরপুর-১১ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৭০ টাকা; মিরপুর-১০ ও কাজীপাড়া স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৬০ টাকা; শেওড়াপাড়া ও আগারগাঁ স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৫০ টাকা; ফার্মগেট স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ৩০ টাকা এবং সচিবালয় স্টেশন থেকে মতিঝিল স্টেশনের ভাড়া ২০ টাকা। একই ভাড়া উভয় ক্ষেত্রে চলাচলের জন্য প্রযোজ্য।

কত সময়ে উত্তরা থেকে মতিঝিল

এখন থেকে মেট্রোর বদৌলতে দ্রুততম সময়ে উত্তরা থেকে মতিঝিল পৌঁছা যাবে।  ঘণ্টার হিসাবটা নেমে আসবে মিনিটে, তাই নগরবাসীরা বেশ উচ্ছ্বসিত। বাসিন্দারা জানান, এতদিন যেখানে এ পথে যাতায়াত করতে দুই ঘণ্টা সময় লাগত, এখন সেটা ৩০-৪০ মিনিটে নেমে আসবে। ফলে যাতায়াতের গতি বাড়ার সঙ্গে সঙ্গে হবে স্বস্তি ও নিরাপদ যাত্রা। প্রতিদিনের জীবনে যোগ হবে অতিরিক্ত কর্মঘণ্টা। 

ডিএমটিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক বলেন, উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল শুরুতে শুধু মাত্র চার ঘণ্টা চলবে। আর স্টেশন খোলা থাকবে তিনটি। আস্তে আস্তে সময় ও স্টেশন বাড়ানো হবে। 

তিনি বলেন, শুক্রবার ব্যতীত আগামী ৫ নভেম্বর রোববার থেকে প্রতিদিন মেট্রো ট্রেন মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত সকাল সাড়ে ৭টা থেকে সকাল সাড়ে ১১টা পর্যন্ত উভয় দিকে চলাচল করবে। মতিঝিল থেকে আগারগাঁও অংশে শুধু মতিঝিল, বাংলাদেশ সচিবালয় এবং ফার্মগেট মেট্রোরেল স্টেশনে মেট্রো ট্রেন থামবে। আর চলবে ১০ মিনিট পর পর। সকাল ১১টা ৩০ মিনিটের পর থেকে মতিঝিল হতে আগারগাঁও অংশে ট্রেন চলাচল বন্ধ থাকবে। 

উত্তরা থেকে মতিঝিল-কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত ২১.২৬ কিলোমিটারের পুরো রুটটি ৩০-৪০ মিনিটেরও কম সময়ে ভ্রমণ করে মেট্রোরেল প্রতি ঘণ্টায় ৬০ হাজার যাত্রী বহন করবে বলে ধারণা করা হচ্ছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৬ সালের ২৪ জুন এমআরটি লাইন-৬ নামে পরিচিত মেট্রোরেল প্রকল্পের নির্মাণ উদ্বোধন করেন।

প্রকল্পটির ব্যয় দাঁড়িয়েছে ৩৩ হাজার ৪৭২ কোটি টাকা। শুরুতে এই প্রকল্পের ব্যয় ছিল প্রায় ২১ হাজার কোটি টাকা। মূলত মতিঝিল থেকে কমলাপুর পর্যন্ত ১.৬ কিলোমিটার বাড়তি অংশ নির্মাণ, প্রতিটি স্টেশনের জন্য নতুন করে জমি অধিগ্রহণসহ বিভিন্ন নতুন অনুষঙ্গ যুক্ত হওয়ায় খরচ বেড়েছে। ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পের কাজ শেষ করার কথা।

মেট্রোরেল প্রকল্প নেয়া হয় ২০১২ সালে। জাপানের উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার সঙ্গে ঋণচুক্তি হয় পরের বছর। মূল কাজ শুরু হয় ২০১৭ সালে।

এসকে/ 

সময় মেট্রোরেল ভাড়া উত্তরা থেকে মতিঝিল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250