শনিবার, ৫ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ব্রিকসে তারেক রহমান বা তার প্রতিনিধি কেউ আসছেন কি না, ভারত জানে না *** আওয়ামী লীগে যে কারণে ভারপ্রাপ্ত সভাপতি নিয়ে আলোচনা *** সত্য কথা বলতে হবে, বিএনপির মন্ত্রীদের উদ্দেশে মান্না *** ‘বিএনপি গণমাধ্যমের ওপর হস্তক্ষেপ না করার নীতি অনুসরণ করছে’ *** ‘শেখ হাসিনা কেন ব্যর্থ হয়েছেন’ *** সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** ‘বিক্ষোভ গণতন্ত্রের বিষয়, ইসলামি আইনে এর ঠাঁই নেই’ *** নেপাল-তিব্বতে বন্যায় মৃত্যু বেড়ে ১২৮০, নিখোঁজ ৫ হাজারের বেশি *** ‘আপা আইতাছে, ডিসেম্বরের আগেই তোরে মাইরা ফেলমু’-বলেই হামলা *** প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় প্রাণ হারানো ফিরোজা যাচ্ছিলেন মেয়ের বাড়িতে

৩৭৬৫০ টন কয়লা নিয়ে পায়রায় ভিড়লো চতুর্থ জাহাজ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:২৮ পূর্বাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

এমভি ওয়াই এম সামিট - ছবি: সংগৃহীত

পটুয়াখালীর পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের জ্বালানি সংকট নিরসনে ৩৭ হাজার ৬৫০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি ওয়াই এম সামিট নামের আরও একটি বিদেশি জাহাজ বন্দরে ভিড়েছে। এ নিয়ে কয়লাবাহী চতুর্থ জাহাজ পায়রা সমুন্দবন্দরে নোঙর করলো।

রোববার (৯ জুলাই) বিকেল ৪টায় জাহাজটি পায়রা বন্দরের আউটারেজে এসে পৌঁছায়। পরে জাহাজটিকে ইনার অ্যাংকারেজে নেওয়া হয়েছে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।

পায়রা বন্দরের ট্রাফিক বিভাগের উপপরিচালক আজিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।


পায়রা বন্দর সূত্রে জানা যায়, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র বন্ধ হওয়ার পর বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন অব্যাহত রাখতে কয়লা নিয়ে আসা এটি চতুর্থ জাহাজ। জাহাজটির দৈর্ঘ্য ১৯৯ দশমিক ৯০ মিটার, প্রস্থ ৩২ দশমিক ২৬ মিটার এবং গভীরতা ৯ দশমিক ৫০ মিটার। মার্শাল আইল্যান্ডের পতাকাবাহী এ জাহাজটি ইন্দোনেশিয়ার বালিকপানান বন্দর থেকে এক সপ্তাহ আগে পায়রার উদ্দেশ্যে ছেড়ে এসেছে। সোমবার সকালে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের জেটিতে নেওয়া হবে এবং সেখানেই কয়লা খালাস করা হবে।

আরো পড়ুন:স্বাস্থ্য খাতের বিভিন্ন পরিকল্পনা ধারাবাহিকভাবে বাস্তবায়ন করা হচ্ছে: প্রধানমন্ত্রী

এর আগে গত বৃহস্পতিবার (৬ জুলাই) ৩৬ হাজার ৬০০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি জাদোর নামের তৃতীয় জাহাজ পায়রায় পৌঁছে।

এরও আগে গত ২২ জুন ৪১ হাজার ২০৭ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি এ্যাথেনা পায়রা বন্দরে ভিড়ে। ওই কয়লা দিয়ে ২৫ জুন বিদ্যুৎকেন্দ্রটি উৎপাদনে যায়। এরপর গত ২ জুলাই ৩৬ হাজার ৫৭০ মেট্রিক টন কয়লা নিয়ে এমভি পাভো ব্রেভ নামের আরেকটি জাহাজ বন্দরে নোঙর করে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250