বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিদ্রোহী কুর্দিদের অস্ত্র দিয়ে ইরানে ‘গৃহযুদ্ধের’ পরিকল্পনা ট্রাম্প-নেতানিয়াহুর *** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ

গল টেস্ট

৪ উইকেটে জয় পেলো পাকিস্তান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:২৩ অপরাহ্ন, ২০শে জুলাই ২০২৩

#

ফিফটি করে অপরাজিত ছিলেন ইমাম - ছবি: সংগৃহীত

গেল বছরের এই দিনে গলে শ্রীলঙ্কাকে ৪ উইকেটে হারিয়েছিলো পাকিস্তান। এরপর আন্তর্জাতিক অঙ্গনে ছয় টেস্ট খেলে কোন জয় পায়নি পাকিস্তান। অবশেষে এক বছর পর সেই শ্রীলঙ্কার বিপক্ষে সেই একই ভেন্যুতেই জয়ের দেখা পেল সফরকারী পাকিস্তান। জয়ের ব্যবধানটাও সেই একই, ৪ উইকেটে। এবারের শ্রীলংকা সফরে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি জিতে ১-০ ব্যবধানে এগিয়ে গেল পাকিস্তান।

শ্রীলঙ্কার ছুঁড়ে দেওয়া ১৩১ রানের জবাবে চতুর্থ দিন শেষে ৩ উইকেটে ৪৮ রান করেছিলো পাকিস্তান। গল টেস্ট জিততে পঞ্চম ও শেষ দিন ৮৩ রান দরকার ছিলো পাকিস্তানের। শ্রীলঙ্কার প্রয়োজন ৭ ছিলো উইকেট। ওপেনার ইমাম উল হক ২৫ ও অধিনায়ক বাবর আজম ৬ রানে অপরাজিত ছিলেন।

শেষ দিনের ষষ্ঠ ওভারে শ্রীলঙ্কাকে প্রথম সাফল্য এনে দেন আগের দিন ২ উইকেট নেওয়া বাঁহাতি স্পিনার প্রবাথ জয়সুরিয়া। ২৪ রানে বাবরকে থামান তিনি।


সৌদ শাকিল - ছবি: সংগৃহীত

দলীয় ৭৯ রানে বাবর ফেরার পর উইকেটে ইমামের সঙ্গী হন প্রথম ইনিংসে অপরাজিত ২০৮ রান করা সৌদ  শাকিল। শ্রীলঙ্কার বোলারদের শক্ত হাতে সামলে পঞ্চম উইকেটে ৫৫ বলে ৪৩ রানের জুটি গড়ে পাকিস্তানকে জয়ের কাছাকাছি নিয়ে যান তারা।

শাকিলকে ৩০ রানে আউট করে জুটি ভাঙ্গেন লঙ্কান অফ-স্পিনার রমেশ মেন্ডিস। শাকিল যখন ফিরেন তখন জয় থেকে ৯ রান দূরে পাকিস্তান। এরপর উইকেটরক্ষক সরফরাজ আহমেদকেও ১ রানে জয়সুরিয়া শিকার করলে লড়াই অব্যাহত রাখে শ্রীলঙ্কা। ঐ সময় পাকিস্তানের দরকার ছিলো ৪ রান। ঐ ওভারের পঞ্চম ডেলিভারিতে ছক্কা মেরে শ্রীলঙ্কার আশাকে ভেস্তে দিয়ে পাকিস্তানের জয় নিশ্চিত করেন আগা সালমান।

টেস্ট ক্যারিয়ারের অষ্টম হাফ-সেঞ্চুরি তুলে ৫০ রানে অপরাজিত থাকেন ইমাম। ৮৪ বল খেলে ৪টি চার ও ১টি ছক্কা মারেন তিনি। ৬ রানে অপরাজিত থাকেন সালমান। শ্রীলঙ্কার জয়সুরিয়া ৫৬ রানে ৪ উইকেট নেন।

আরো পড়ুন:মেসি-এমবাপ্পে জুটি কেন চ্যাম্পিয়ন্স লিগে ব্যর্থ, ব্যাখ্যা নেইমারের

এই নিয়ে গলে তৃতীয় জয়ের স্বাদ পেল পাকিস্তান। এ ভেন্যুতে সফরকারী দল হিসেবে সর্বোচ্চ ম্যাচ জয়ের রেকর্ড গড়লো পাকিস্তান। সব মিলিয়ে শ্রীলঙ্কার মাটিতে ষষ্ঠ জয় পাকিস্তানের। শ্রীলঙ্কার মাটিতে সর্বোচ্চ  টেস্ট জয়ে  ইংল্যান্ডের রেকর্ড স্পর্শ করলো পাকিস্তান।

প্রথম ইনিংসে অপরাজিত ২০৮ ও দ্বিতীয় ইনিংসে ৩০ রান করে ম্যাচ সেরা হন পাকিস্তানের শাকিল। আগামী ২৪ জুলাই থেকে কলম্বোতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দুই দল।

এম/


পাকিস্তান গল টেস্ট শ্রীলঙ্কা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250