মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

৫ টাকায় মিলছে ব্যাগ ভর্তি সবজির বাজার

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৬ অপরাহ্ন, ৩০শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কুড়িগ্রামে প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে মাত্র ৫ টাকায় ব্যাগ ভর্তি বিভিন্ন প্রকার সবজির বাজার চালু করেছে ফাইট আনটিল লাইট (ফুল) নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। মাত্র ৫ টাকার বিনিময়ে প্রায় দেড় শতাধিক পরিবার পাঁচ কেজি ওজনের প্রায় দুইশত টাকার সবজি পেয়ে দারুণ খুশি হয়েছেন।

বুধবার (২৯শে নভেম্বর) দুপুরে কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়ন পরিষদ চত্বরে এ বাজার চালু করে সংগঠনটি। 

সংগঠনটি প্রায় দেড় শতাধিক পঙ্গু, ভিক্ষুক ও হতদরিদ্র মানুষের মাঝে ৫ টাকায় ব্যাগ ভর্তি বাজার তুলে দেন। প্যাকেজ হিসাবে ছিল ডিম, ফুলকপি, সিম, লালশাক, বেগুন, মুলা, ধনেপাতা ইত্যাদি। ৫ টাকায় এতো সবজি পেয়ে দরিদ্র ও অসহায় মানুষজন অনেক খুশি।

ঘোগাদহ চৈতার খামার গ্রামের প্রতিবন্ধী আফরোজ বেগম বলেন, সারাদিন ভিক্ষা করে ২০০ টাকাও জুটে না। সেখানে মাত্র ৫ টাকায় প্রায় দুই শত টাকার সবজি ও একটি ডিম পেলাম। সব কিছু স্বপ্নের মতো মনে হচ্ছে। আজ খুবই ভালো লাগছে। এ বাজার গরিব মানুষের জন্য আশীর্বাদের মতো।

ফাইট আনটিল লাইট (ফুল) এর নির্বাহী পরিচালক আব্দুল কাদের বলেন, এই বাজারে ৫ টাকার বিনিময়ে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষেরা ডিমসহ ৫-৬টি আইটেম ক্রয় করতে পারবেন। প্রতিদিন দেড় থেকে দুই শ মানুষ এখান থেকে সবজি কিনতে পারবেন। আমরা জেলার প্রতিটি উপজেলায় এ বাজার চালুর চেষ্টা করছি।

ওআ/

সবজি বাজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250