সোমবার, ৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রথম আলো-ডেইলি স্টারে আগুন ঠেকাতে ব্যর্থ হয়েছিল অন্তর্বর্তী সরকার: মতিউর রহমান *** রাবিতে ছাত্রদলের হামলার অভিযোগ, চার সাংবাদিকসহ আহত ১০ *** গণমাধ্যমের স্বাধীনতা আসেনি: মতিউর রহমান *** চাঁদে পারমাণবিক চুল্লি স্থাপনের প্রতিযোগিতায় পরাশক্তিরা *** ইংল্যান্ডের কাছে রেকর্ড ব্যবধানে হেরে ‘লজ্জিত’ মদ্রিচ *** নিন্দা করতে করতে নিন্দা শব্দের ওজন কমে যাচ্ছে—এলপিজির দাম নিয়ে পরওয়ার *** দাম বাড়ল অটোগ্যাসেরও *** বিডিনিউজের ভারপ্রাপ্ত প্রধান সম্পাদক বিশ্বদীপ দাশ *** বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির সম্ভাবনা খতিয়ে দেখছে ইইউ: মাইকেল মিলার *** রোহিঙ্গাদের প্রত্যাবাসনই সংকটের একমাত্র টেকসই সমাধান: ব্রিটিশ হাইকমিশনার

৫৮ বছরে এসে অষ্টম সন্তানের বাবা হচ্ছেন বরিস জনসন

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৩:১৭ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন (৫৮) অষ্টম সন্তানের বাবা হতে যাচ্ছেন। বরিসের স্ত্রী ক্যারি ঘোষণা দিয়েছেন, তিনি তৃতীয় সন্তানের মা হতে চলেছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম পোস্টে এ তথ্য প্রকাশ করেছেন ক্যারি জনসন। খবর: দ্য গার্ডিয়ান’র।

কয়েক সপ্তাহের মধ্যে তিনি তৃতীয় সন্তানের জন্ম দিতে যাচ্ছেন বলে জানিয়েছেন ক্যারি জনসন। ৫৮ বছরের বরিস জনসন ও ৩৫ বছরের ক্যারির তিন বছর ও দুই বছর বয়সি দুই সন্তান আছে।

 আরো পড়ুন: চীনা ঋণফাঁদে জর্জরিত বিশ্বের বিভিন্ন দেশ

২০২১ সালের মে মাসে বিয়ে করেন বরিস জনসন ও ক্যারি। ২০২০ সালে দ্বিতীয় স্ত্রী ম্যারিনা হোয়েলারের সঙ্গে বরিস জনসনের বিচ্ছেদ চূড়ান্ত হয়। সে সংসারে বরিসের চার সন্তান।

এ ছাড়া অন্য এক প্রেমিকার সঙ্গেও বরিসের একটি সন্তান আছে। তবে প্রথম স্ত্রী অ্যালেগ্রা মোস্টিন-ওয়েনের সংসারে কোনো সন্তান নেই বরিস জনসনের।

এসি/আইকেজে 
 

বরিস জনসন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250