সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাড়ছে হুতিদের হামলা, যুক্তরাষ্ট্রের হুমকির মুখে ইরানের হুঁশিয়ারি *** জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** সাগরে শক্তিশালী হচ্ছে লঘুচাপ, ৬ অঞ্চলে ৬০ কিমি ঝড়ের আভাস *** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

৭ ফুট ৯ ইঞ্চি দীর্ঘ চুল নিয়ে স্মিতার বিশ্ব রেকর্ড

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৯ অপরাহ্ন, ৪ঠা ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সবচেয়ে লম্বা চুল রাখার বিশ্ব রেকর্ড গড়েছেন ভারতের উত্তর প্রদেশের এক নারী। ৪৬ বছর বয়সী স্মিতা শ্রীবাস্তবের মাথায় ৭ ফুট ৯ ইঞ্চি লম্বা চুল রয়েছে। ১৪ বছর বয়স থেকে চুল বড় করেছেন তিনি।

ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, চুল বড় করার পেছনে অনুপ্রেরণা যুগিয়েছেন স্মিতার মা। ১৯৮০-এর দশকের ভারতীয় অভিনেত্রীদের মধ্যে যাদের লম্বা ও সুন্দর চুল ছিল তারাও স্মিতার অনুপ্রেরণা হিসেবে কাজ করেছেন।

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসকে স্মিতা বলেছেন, ‘ভারতীয় সংস্কৃতিতে দেবীদের খুব লম্বা চুল ছিল। আমাদের সমাজে চুল কাটাকে অশুভ মনে করা হয়, তাই নারীরা চুল বড় করতেন। লম্বা চুল নারীদের সৌন্দর্য বাড়ায়।’

আরো পড়ুন: এক বিয়েতেই খরচ ৬৫০ কোটি টাকা!

গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস-এর মতে, সপ্তাহে দুবার নিজের চুল ধুয়ে নেন স্মিতা। লম্বা হওয়ার কারণে বিছানায় দাঁড়িয়ে নীচে একটি চাদর তিনি চুলগুলো মেলে দেন।

রেকর্ড বইয়ে নিজের নাম তালিকাভুক্ত হওয়ার পর উচ্ছ্বসিত স্মিতা বলেন, ভগবান আমার ডাক শুনেছেন।

এসি/  আই.কে.জে


স্মিতার বিশ্ব রেকর্ড

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250