মঙ্গলবার, ১লা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৭ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কান্তজীউ মন্দির পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন *** দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান *** গ্যাস সংকট ৭ দিনের মধ্যে কেটে যাবে: রিজভী *** আমরা চাই দুই দেশের জনগণের মধ্যে ভালো সম্পর্ক: দীনেশ ত্রিবেদী *** মেসি অবসর নিতেই রোনালদোকে সর্বকালের সেরা দাবি *** ফের সংগঠিত হচ্ছে নব্য জেএমবি? নতুন আমির কামরুল হাসানের অবস্থান কোথায়? *** দীর্ঘ দুঃসময় পেরিয়ে তারেক রহমানের নেতৃত্বে যেভাবে ঘুরে দাঁড়াল বিএনপি *** মেসির বিদায়ে এনজোর আবেগঘন চিঠি, ‘কত ভাগ্যবান ছিলাম, লিও’ *** যে কারণে আর্জেন্টিনা জাতীয় দলকে বিদায় বললেন মেসি *** বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে তারেক রহমানের শ্রদ্ধা

৭২ শতাংশ তরুণ-তরুণী এবার ভোট দিতে চান : জরিপ

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৩

#

আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় নির্বাচনে ৭২ শতাংশ তরুণ-তরুণী ভোট দেওয়ার ইচ্ছার কথা জানিয়েছেন। তবে দেশের সার্বিক পরিস্থিতিতে ৪২ শতাংশ তরুণ দেশের বাইরে চলে যেতে চান। সার্বিক পরিস্থিতি বলতে বোঝানো হয়েছে- সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি, দক্ষতা অনুযায়ী চাকরি না পাওয়া, চাহিদা অনুযায়ী শিক্ষা না পাওয়া, উদ্ভাবনী প্রযুক্তির ঘাটতি প্রভৃতি। এসব ক্ষেত্রে কাঙ্ক্ষিত পরিবর্তন আসলে ৮৫ শতাংশ যুবকই আবার দেশে ফিরে আসতে চান।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাজধানীর মহাখালীতে মেডোনা সেন্টারে বাংলাদেশ ইয়ুথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি) আয়োজিত সংবাদ সম্মেলনে এ সংক্রান্ত জরিপের তথ্য তুলে ধরা হয়। ওই জরিপের ফলাফলে এসব তথ্য উঠে এসেছে। জরিপের ফলাফল উপস্থাপন করেন আবুল খায়ের সজীব ও হোসাইন মোহাম্মদ ওমর খৈয়াম।

গবেষণা জরিপটি ১৬ থেকে ৩৫ বছর বয়সী ৫ হাজার ৬০৯ জনের ওপর পরিচালনা করা হয়। চলতি বছরের সেপ্টেম্বর মাস জুড়ে নির্দিষ্ট প্রশ্নের মাধ্যমে জরিপটি পরিচালনা করা হয়।

জরিপে দেখা যায়, ৭১ দশমিক ৫ শতাংশ তরুণ-তরুণী খোলাখুলিভাবে যেকোনো প্ল্যাটফর্মে তাদের মতামত দিতে ভয় পান বা নিরাপদ মনে করেন না। যুবকদের ৪৪ শতাংশ মনে করেন বাংলাদেশ শান্তিপূর্ণ দেশ। তবে ৬৩ শতাংশ বলছেন গত পাঁচ বছরে দেশ শান্তির দিকে এগোয়নি। অন্যদিকে ৬০ শতাংশ তরুণ দেশকে নিয়ে আশাবাদী।

আই.কে.জে/


জরিপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250