মঙ্গলবার, ২৪শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার ঘোষণা *** গবেষণা ও জনমত যাচাই ছাড়া পুলিশের পোশাক পরিবর্তন পুনর্বিবেচনার আহ্বান *** আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ‘রাজসাক্ষী’ বানিয়ে বাণিজ্যের অভিযোগ *** ‘চেতনা পরিপন্থি হলে তো সংবিধান পরিপন্থি হয় না’ *** নিজের ফেসবুক-ইনস্টাগ্রাম ডিঅ্যাকটিভেট করলেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব *** রাষ্ট্রপতিকে রক্ষায় বিএনপি কেন অনড় ছিল, দলটির বিষয়ে কি বলছেন তিনি? *** ‘বিএনপির শক্ত অবস্থানের কারণেই সাহাবুদ্দিন থেকে গেছেন বঙ্গভবনে’ *** সদ্য সাবেক স্বাস্থ্য উপদেষ্টার বিরুদ্ধে ৯ হাজার কোটি টাকা নয়ছয়ের অভিযোগ *** বিদ্যুতে বকেয়া ৪৫ হাজার কোটি টাকা, মন্ত্রী বলছেন—দেউলিয়া পরিস্থিতি *** ১২ই মার্চ সংসদের প্রথম অধিবেশন ডেকেছেন রাষ্ট্রপতি

‘দারুণ কিছু হতে যাচ্ছে!’

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৫৫ পূর্বাহ্ন, ৯ই জুন ২০২৩

#

তামান্না ভাটিয়া - ছবি: সংগৃহীত

২০১৮ সালে মুক্তির দর্শকমহলে দারুণ প্রশংসিত হয় ওয়েব ফিল্ম ‘লাস্ট স্টোরিজ’। অনুরাগ কাশ্যপ, জোয়া আখতার, দিবাকর বন্দ্যোপাধ্যায় ও করণ জোহর পরিচালিত ৪টি শর্টফিল্মের সিরিজ নিয়ে এগিয়ে যায় ‘লাস্ট স্টোরিজ’। সিরিজটি মুক্তি পাওয়ার সঙ্গে সঙ্গেই চর্চার কেন্দ্রবিন্দুতে পৌঁছে যায়। এমনকি সিরিজটিতে অভিনয় করে অভিনেত্রী কিয়ারা আদভানিও বেশ জনপ্রিয়তা অর্জন করেন। 

এরপর থেকেই দর্শকরা অপেক্ষায় ছিলেন সিরিজটি দ্বিতীয় সিজনের। এবার সেই অপেক্ষার প্রহরও শেষ হচ্ছে। চলতি মাসেই নেটফ্লিক্সে মুক্তি পাচ্ছে সিরিজটি। বর্তমানে জোর প্রচারণাও চালাচ্ছেন সংশ্লিষ্টরা।


তামান্না ভাটিয়া - ছবি: সংগৃহীত

সম্প্রতি প্রকাশ করা হয়েছে বহুল প্রতীক্ষিত ‘লাস্ট স্টোরিজ টু’র টিজার। যা নেটদুনিয়ায় সাড়া ফেলার পাশাপাশি কৌতুহল বাড়িয়ে দিয়েছে দর্শকদের।

এমনকি ৫৬ সেকেন্ডের টিজারে অঙ্গদ বেদী, কাজল, মৃণাল ঠাকুর, নীনা গুপ্তা, তামান্নাহ ভাটিয়া, তিলোতমা শোম, বিজয় ভার্মাদের উপস্থিতি মুগ্ধ করেছে ভক্তদের। তবে লাস্ট স্টোরিজের এই সিক্যুয়েলে অভিনেতা-অভিনেত্রীর পাশাপাশি নির্মাতার বদলও হয়েছে।

এবারের পর্বটি পরিচালনা করেছেন অমিত রবিন্দ্রনাথ শর্মা, কঙ্কনা সেন শর্মা, আর বাল্কি ও সুজয় ঘোষ।

আরো পড়ুন: বিদ্যুৎ বিল দেওয়ার জন্য আমার কোনো বড়লোক বয়ফ্রেন্ড নেই: শ্রীলেখা মিত্র

এদিকে সিরিজটি নিয়ে দারুণ উচ্ছ্বসিত অভিনেত্রী তামান্না ভাটিয়া। এরইমধ্যে নিজের ইনস্টাগ্রামে নতুন কিছু ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘দারুণ কিছু হতে যাচ্ছে! আবার লালসার প্রেমে পড়ুন। কারণ লাস্ট স্টোরিজ টু ফিরছে। শুধুমাত্র নেটফ্লিক্সে।’

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250