শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনাকে ভারতের আশ্রয়: কূটনৈতিক সম্পর্কের অবস্থান স্পষ্ট করলেন তারেক রহমান *** আমিও এক শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য: জামায়াত আমির *** ১১-১২ ফেব্রুয়ারি দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল বন্ধ থাকবে *** আজ ঠাকুরগাঁও যাচ্ছেন তারেক রহমান *** আজ উত্তরবঙ্গের ৩ জেলায় যাচ্ছেন তারেক রহমান। *** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’

‘সোনার তরী’তে আজ গান শোনাবেন শিল্পী লাভলী দেব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ৭ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সময়ের অত্যন্ত জনপ্রিয় ‘সোনার তরী’র ফেসবুক পেজে আজ বৃহষ্পতিবার (৭ই ডিসেম্বর) রাত ৯:০০টা (ভারতীয় সময় রাত ৮:৩০টায়) থেকে শুরু হবে লোক সংগীতের আসর "আমার বন্ধু দয়াময়" পর্ব।

আজ ১১৬৮তম পর্বে লোক সংগীত আসরে নানা অঙ্গের লোকগান নিয়ে অনবদ্য সংগীত সন্ধ্যা উপহার দিতে ‘সোনার তরী’র ফেসবুক পেজে সরাসরি উপস্থিত থাকবেন দেশের অত্যন্ত গুণী ও  বিশিষ্ট সংগীত শিল্পী লাভলী দেব। 

শিল্পী লাভলী দেব মাটির গান করেন এবং তাঁর কন্ঠে লোকসুর এক অনন্য মাত্রা পায়। তিনি লন্ডনে " দূর্বিন শাহ ফোক ফেস্ট" ও বৈশাখী মেলায় সংগীত পরিবেশন করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন । এছাড়া ভারতে বেশির ভাগ অঞ্চল পশ্চিমবঙ্গ, কাছার, আসাম, ত্রিপুরা, মেঘালয় এ সিলেটি লোক সংগীত পরিবেশন করে সুনাম কুঁড়িয়েছেন।

বাংলাদেশ বেতার ও টেলিভিশন তালিকাভুক্ত শিল্পী লাভলী দেব। তিনি শিল্পকলা একাডেমি পুরস্কার, দূর্বিনশাহ সম্মাননা, মহিলা চেম্বার সম্মাননা সহ অজস্র সম্মাননায় ভূষিত হন। 

গুনী এই শিল্পী আজ সোনার তরীর আসরে লোকসংগীত এর বিভিন্ন ধারার গান গেয়ে শোনাবেন।

আরো পড়ুন: রাশমিকা বছরে কত টাকা আয় করেন

‘সোনার তরী’র পরিচালক অসীম বাইন ও পরিকল্পক বর্ণালী সরকার আজকের পর্বে আমন্ত্রিত অতিথি শিল্পীকে অভিনন্দন, শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছেন। পাশাপাশি সকল দর্শক-শ্রোতাকে শিল্পীর অনন্য পরিবেশনা উপভোগ করার জন্য আমন্ত্রণ জানিয়েছেন।

এসি/


‘সোনার তরী’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250