শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’ *** সাধারণ মানুষের প্রশংসায় ‘সাধাসিধা’ প্রধানমন্ত্রী তারেক রহমান

‘হাইকুই’ এর আঘাতে তাইওয়ানের ২০০ ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৮ পূর্বাহ্ন, ৪ঠা সেপ্টেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শক্তিশালী টাইফুন ‘হাইকুই’ এর আঘাতে তাইওয়ানের পূর্ব ও দক্ষিণাঞ্চলের ৩০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং দেশটির প্রায় ২০০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে।

সোমবার (৪ সেপ্টেম্বর) বার্তাসংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। 

প্রতিবেদনে বলা হয়েছে, তাইওয়ানের পূর্ব এবং দক্ষিণাঞ্চলে টাইফুন ‘হাইকুই’ আছড়ে পড়ার পর ৩০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ক্ষতিগ্রস্ত এলাকার শহর ও কাউন্টিগুলোতে স্কুল এবং দোকানপাট বন্ধ রয়েছে। শ্রমিকদের জন্য ছুটি ঘোষণা করা হয়েছে। দেশটির প্রায় ২০০টি অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করা হয়েছে। এছাড়া এখনও পর্যন্ত রাজধানী তাইপেইতে বিক্ষিপ্তভাবে দমকা বৃষ্টি হচ্ছে।

এব্যাপারে তাইওয়ানের রাষ্ট্র-চালিত ইউটিলিটি তাইপাওয়ার বলেছে, “হাইকুই আছড়ে পড়ার পর ২ লাখ ৪০ হাজারেরও বেশি পরিবার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে এর মধ্যে বেশিরভাগেরই সংযোগ চালু করা সম্ভব হলেও এখনও প্রায় ৩৪ হাজার পরিবার বিদ্যুৎহীন রয়েছে। সোমবার পর্যন্ত বিদ্যুৎহীন থাকা পরিবারগুলোর মধ্যে প্রায় অর্ধেক তাইতুংয়ের পূর্বাঞ্চলীয় কাউন্টিতে রয়েছে।”

এদিকে টাইফুন হাইকুইয়ের জেরে সোমবার ভোরে চীনের বিভিন্ন এলাকায় সতর্কতা জারি করা হয়েছে।

এম.এস.এইচ/ আই. কে. জে/ 


তাইওয়ান হাইকুই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250