বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয় *** খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময় *** নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি *** রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির *** আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা *** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে

এক ঘণ্টার উপজেলা চেয়ারম্যান নবম শ্রেনীর ছাত্রী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৪ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি : সংগৃহীত

বিশ্ব কন্যা শিশু দিবস উপলক্ষে এনসিটিএফ'র সাধারণ সম্পাদক মোহনা ত্রিপুরা এক ঘণ্টার জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। 

রোববার (১৫ অক্টেবর) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। 

মোহনা ত্রিপুরার বাড়ি খাগড়াছড়ি সদর উপজেলার পেরাছড়া ইউপির ৩নং ওয়ার্ড চেলাছড়া পাড়ায়। সে রুটিনাথ ত্রিপুরা ও হিরা ত্রিপুরার বড় মেয়ে এবং খাগড়াছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী।

চেয়ারম্যানের দায়িত্ব নেওয়ার আগে মোহনা ত্রিপুরাকে ফুল ও উত্তরীয় দিয়ে পরিষদের পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়। পরে চেয়ারম্যান হিসেবে বিভিন্ন বিতরণ কার্যক্রমে অংশ নেন তিনি।

জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা’র সভাপতিত্বে জেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত এক ঘণ্টার প্রতীকী চেয়ারম্যানের দায়িত্ব পালনের ব্যতিক্রমী এই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী। এছাড়া বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা সুমন চৌধুরী ও প্রতীকী চেয়ারম্যান মোহনা ত্রিপুরা। 

উল্লেখ্য, জাতিসংঘ ২০১২ সাল থেকে দিবসটি গুরুত্ব সহকারে উদযাপন করে আসছে। কন্যা শিশুরা সমান সুযোগ এবং সমান অধিকার পেলে বদলে দিতে পারে তাদের জীবন, তাদের আশে পাশের সমাজ। মূলতঃ এই বিশ্বাস থেকেই ‘গার্লস টেকওভার’ এই কর্মসূচী আয়োজনের উদ্যোগ গ্রহণ করে।

এসকে/ 


খাগড়াছড়ি পার্বত্য জেলা প্রতীকী চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মোহনা ত্রিপুরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

🕒 প্রকাশ: ১১:০৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

খলিলুর রহমান ও ডোনাল্ড ট্রাম্পের মতবিনিময়

🕒 প্রকাশ: ১১:০৩ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

নেত্রকোনায় নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, মাদ্রাসাশিক্ষককে অব্যাহতি

🕒 প্রকাশ: ১০:৫৮ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার সঙ্গে জ্বালানি যুদ্ধবিরতিতে যাওয়ার প্রস্তাব ইউক্রেনের জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:৩৭ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

আমার নিষ্পাপ শিশুকে অপরাধী বানাতে চাইলে মেনে নেব না: অপ্রতিমের মা

🕒 প্রকাশ: ১০:৩১ পূর্বাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250