মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

‘বউ’ মেলা, যেখানে মেলে জীবন সঙ্গী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫০ পূর্বাহ্ন, ২৮শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জে অনুষ্ঠিত হয়েছে একদিনের ‘বউ’ মেলা। এটিকে কেউ কেউ অধিবাসী মেলাও বলে থাকেন।

বুধবার (২৫ অক্টোবর) উপজেলার গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে এ মেলা বসে। প্রায় ২০০ বছর ধরে এখানে এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। মেলা থেকে তরুণ-তরুণীরা জীবন সঙ্গী বেছে নেন।

দিনাজপুর ছাড়াও ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারীর ক্ষুদ্র নৃ-গোষ্ঠির লোকজন মেলায় আসেন। প্রতি বছর দশমীর পরদিন কোনো ধরনের প্রচার-প্রচারণা ছাড়াই হাজার হাজার মানুষ মেলায় উপস্থিত হন। মেলায় আশপাশের জেলার বিভিন্ন গ্রামের বউ, শাশুড়ি, ননদ, জা ও ঝিরা একত্রিত হন। মেলা থেকে আদিবাসী যুবকরা জীবন সঙ্গী বেছে নেন। পরে পরিবারিকভাবে দুই পরিবারের মধ্যে আলোচনার ভিত্তিতে বিয়ে হয়। পরের বছর তাদের পরিচয় তুলে ধরা হতো।

সরেজমিনে দেখা যায়, মেলায় সব বয়সী নারী-পুরুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। বাহারি সব কাচের চুড়ি, রঙিনফিতা, লিপস্টিক, কানের দুল, ঝিনুকের, মাটির তৈরি তৈজসপত্র খেলনা, গৃহস্থালিকাজে ব্যবহারিক দা কুড়াল বাশিঁলাসহ বিভিন্ন খাবারের দোকানে পসরা সাজিয়ে রেখেছেন বিক্রেতারা। এসব অলঙ্কার কিনতে দরদাম করছেন বাড়ির বউ-ঝিরা। বউ মেলায় পুরুষের চেয়ে নারীদের উপস্থিতি ছিল বেশি।

স্থানীয়রা জানায়, প্রায় ২০০ বছর ধরে চলে আসছে মেলাটি। মেলাটি শুরু হয়েছিল মূলত নৃতাত্ত্বিক আদিবাসী জনগোষ্ঠীর ছেলে মেয়েরা এ মেলায় এসে তাদের জীবন সঙ্গী খুঁজে নেয়। সময়ের সঙ্গে সঙ্গে মেলাটি পরিণত হয় নৃতাত্ত্বিক আদিবাসীর মিলন মেলায়।

মেলায় কথা হয় বীরগঞ্জ উপজেলার অটল টিটিস মুর্মু ও পিংকি টুডু দম্পতির সঙ্গে। তারা জানায় তিন বছর আগে এ মেলায় তাদের প্রথম দেখা হয়। একে অপরকে পছন্দ করার পর পরিণয়। তারপর পরিবারকে জানায়। দুই পরিবার আয়োজন করে তাদের বিয়ে দেয়। সেই থেকে তারা প্রতিবছর এ মিলন মেলায় ঘুরতে আসেন।

কথা হয় তরুণী জেসমিন টুডু সঙ্গে। তিনি বলেন, আমি ও আমার বোন মেলায় এসেছি। আমরা সিঙ্গেল। নানি-দাদিদের কাছে শুনেছি এ মেলায় নাকি আদিবাসীরা জীবন সঙ্গী খুঁজে পান। আমরাও খুঁজছি। যদি পছন্দ হয় তাহলে বাড়িতে জানাবো।

সামকে টুডু নামের এক তরুণ জানান, সেজেগুজে মেলায় এসেছি। দেখি কারও নজরে আসতে পারি কিনা। যদি কাউকে পছন্দ হয় তাহলে মনের কথা জানাবো। রাজি হলে পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব পাঠাব।

বীরগঞ্জ থানা আদিবাসী সমাজ উন্নয়ন সমিতির সভাপতি শীতল মার্ডী জানান, এক এ মেলার নাম ছিল বউ মেলা। এখন এ মেলা আদিবাসী মিলন মেলা হিসেবে পরিচিত। এখনো অনেকে এ মেলা থেকে জীবন সঙ্গী খুঁজে নেয়।

ওআ/

বউ মেলা জীবন সঙ্গী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250