শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

রিজার্ভ কমছে না এ মাসে: কেন্দ্রীয় ব্যাংক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩২ অপরাহ্ন, ৬ই ডিসেম্বর ২০২৩

#

ফাইল ছবি

চলতি মাসে এক বিলিয়ন (১০০ কোটি) ডলারের বেশি বিদেশি ঋণ ও বাজেট সহায়তা আসবে। এর ফলে চলতি মাসে রিজার্ভ কমবে না, এমনটি আশা করছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মেজবাউল হক বুধবার (৬ই ডিসেম্বর) সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, চলতি মাসে এক বিলিয়ন ডলারের বেশি ঋণের অর্থ (ডলার) রিজার্ভে যুক্ত হওয়ার সম্ভাবনা আছে। ফলে চলতি মাসে রিজার্ভ আর কমবে না।

জানা গেছে, এ মাসে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক থেকে রিজার্ভে বাজেট-সহায়তার ৪০ কোটি ডলার যুক্ত হবে। এ ছাড়া ১২ ডিসেম্বর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের দ্বিতীয় কিস্তি সংস্থাটির পর্ষদে অনুমোদিত হওয়ার কথা। সেদিন অনুমোদিত হলে পরের দিনই দ্বিতীয় কিস্তির ৬৮ কোটি ডলার রিজার্ভে যুক্ত হবে। এতে চলতি মাসে ১০৮ কোটি ডলার আসতে পারে।

উল্লেখ্য, এখন রিজার্ভ থেকে প্রতিদিন সাত-আট কোটি ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক। মূলত জ্বালানি ও রাসায়নিক সার কেনার জন্য এ পরিমাণ ডলার বিক্রি করা হচ্ছে। এ প্রক্রিয়ায় চলতি অর্থবছরে প্রায় ৬০০ কোটি ডলার বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক।

আরো পড়ুন: দেশের বাজারে কমলো সোনার দাম

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, ৫ ডিসেম্বর দিন শেষে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ ছিল ২ হাজার ৪৭০ কোটি ডলার। তবে প্রকৃত রিজার্ভের পরিমাণ ১ হাজার ৬০০ কোটি ডলারের কম।

এসকে/ 


বাংলাদেশ ব্যাংক রিজার্ভ বেশি বিদেশি ঋণ বাজেট সহায়তা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250