শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৫শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যমুনার সামনে আহতদের কেউ গুলিবিদ্ধ নয়: ঢামেক পরিচালক *** ‘৫ই আগস্টের চেতনা এখন জামায়াতের গর্ভে’ *** মার্কিন নাগরিকদের ‘অবিলম্বে ইরান ছাড়ার’ নির্দেশ ট্রাম্প প্রশাসনের *** যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে ইরানের ‘সম্মতি’ *** ‘মনে করেছিলাম, ড. ইউনূস নির্বাচনের সময়গুলোতে এতটা নিচে নামবেন না’ *** জামায়াতকে ভোট দেওয়া মুসলমানদের ‘জায়েজ’ হবে না: হেফাজত আমির *** নির্বাচনের ফলাফল অত্যন্ত সূক্ষ্ম কৌশলে সাজানো হতে পারে *** জাতীয় পার্টির মহাসচিবের সভায় দর্শকদের দাঁড়িপাল্লা স্লোগান, ভিডিও ভাইরাল *** ‘খালেদা জিয়ার স্থান সফলভাবে পূরণ করেছেন তারেক রহমান’ *** ‘পুরুষাঙ্গে ইনজেকশন’ নিচ্ছেন স্কি জাম্পাররা!

১০৯ কোটি ডলার যোগ হলো রিজার্ভে

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:১৬ পূর্বাহ্ন, ১৬ই ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

রিজার্ভে যোগ হলো আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ও এডিবির ঋণের ১০৯ কোটি ডলার। শুক্রবার রাতে ঋণ সহায়তার এ অর্থ দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভে যুক্ত হয়।

শুক্রবার (১৫ই ডিসেম্বর ) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মুখপাত্র মো. মেজবাউল হক গণমাধ্যমকে জানান, আইএমএফের ঋণের দ্বিতীয় কিস্তি হিসেবে অনুমোদিত ৬৮ কোটি ৯৮ লাখ ডলার ও এডিরির ঋণের ৪০ কোটি ডলার রিজার্ভের সঙ্গে যুক্ত হয়েছে। সব মিলিয়ে এই অর্থের পরিমাণ ১০৮.৯৮ কোটি ডলার। এছাড়াও বিশ্বব্যাংকসহ অন্যান্য ঋণের অরও অর্থ যুক্ত হওয়ার কথা রয়েছে। আর্থিক সংকটের সময়ে এটা আমাদের জন্য স্বস্তির খবর।

আরো পড়ুন: দাম কমেছে চাল-সবজির

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দেশের রিজার্ভ ছিল ২৪ দশমিক ৬২ বিলিয়ন ডলার। আইএমএফের ঋণ যুক্ত হওয়ায় রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে ২৫ দশমিক ৭১ বিলিয়ন ডলার। তবে আইএমএফের শর্ত অনুযায়ী বিপিএম-৬ অনুযায়ী হিসাব করা হলে রিজার্ভ দাঁড়াবে ২০ দশমিক ২৫ বিলিয়ন ডলার।

এইচআ/  আই.কে.জে

এডিবি আইএমএফ ঋণ রিজার্ভ ১০৯ কোটি ডলার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250