বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার দেশে ফেরার আগে প্রধানমন্ত্রী কেন আওয়ামী লীগ-জামায়াতের ‘ঐক্যের’ কথা জানালেন *** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান

উড়োজাহাজ কিনবেন শাহরুখ খান!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫০ অপরাহ্ন, ১১ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

প্রায় দুই যুগেরও বেশি সময়ের পর আবারও নিজের পছন্দের সেই পরিচালকের সঙ্গে কাজ করতে চান বলিউড বাদশাহ। ১৯৯৮ সালে মুক্তিপ্রাপ্ত ‘দিল সে’ সিনেমায় একসঙ্গে কাজ করেছিলেন মণি রত্নম ও শাহরুখ খান।

সম্প্রতি অনুষ্ঠিত সিএনএন নিউজ ১৮-এর ইন্ডিয়ান অব দ্য ইয়ার ২০২৩ এর অনুষ্ঠানে দুই বিভাগে সম্মানিত হন শাহরুখ ও মণি। এদিন প্রিয় নির্মাতাকে মঞ্চে পেয়েই ঠাট্টায় মেতে ওঠেন শাহরুখ। 

সঞ্চালক যখন জিজ্ঞেস করেন আবারও এই নির্মাতার সঙ্গে কাজ করবেন কিনা, তখন শাহরুখ বলেন— ‘মণি রত্নম স্যার, আমি কবে থেকে আপনাকে অনুরোধ করছি, ভিক্ষা চাইছি আমার সঙ্গে ছবি করার জন্য। আমরা এবার একসঙ্গে ছবি করলে প্লেনের মাথায় উঠে আমি ছাইয়া ছাইয়া নাচব। ট্রেন কী জিনিস!’

এ কথা শুনে মণি রত্নম হেসে ফেলেন। বলেন, ‘দাঁড়াও আগে একটা উড়োজাহাজ কিনি।’ উত্তরে শাহরুখ খান বলেন, ‘আমার ছবিগুলো যেভাবে হিট হচ্ছে তাতে কদিন পর আমিই....বুঝলেন কিনা! তারপর আমি উড়োজাহাজ নিয়ে আসছি...।’

আরো পড়ুন: স্বর্ণের দোকানে কাজ করতেন নিপুণ

এটা বলেই ‘দিল সে’ ছবির সেই জনপ্রিয় ধুনটি গেয়ে শোনান কিং খান। ভক্তরা তাদের এমন কাণ্ড বেশ উপভোগ করেন। সেইসঙ্গে মন্তব্য করেন, খুব শিগগিরই হয়তো নিজের উড়োজাহাজও কিনে ফেলতে দেখা যাবে বলিউড বাদশাহকে।

এসি/ আই. কে. জে/ 

উড়োজাহাজ শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250