শুক্রবার, ২৭শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা *** কুষ্টিয়ার ‘ওপরওয়ালা’ দাবি করে দেওয়া আমির হামজার বক্তব্য ভাইরাল *** অর্থনীতি পুনরুদ্ধারে ট্যাক্স বাড়াতে হবে: অর্থমন্ত্রী *** ‘ইউনূস সরকারের মতো তারেক সরকারকে সময় দিতে চান না মাহফুজ আনাম’ *** মন্ত্রীপর্যায়ে ‘কাঁচা’ কথাবার্তা অপরাধকে উসকে দিচ্ছে: জামায়াত আমির *** বগুড়া থেকে শুরু ফ্যামিলি কার্ড বিতরণ, উদ্বোধন ১০ই মার্চ *** সাহসিকতার সঙ্গে পাকিস্তানের আগ্রাসনের জবাব দেওয়া হবে: সাবেক আফগান প্রেসিডেন্ট *** দেশে ৫.৪ মাত্রার ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল খুলনার কাছে

জায়েদ খানের সঙ্গে অভিনয় করবেন ইধিকা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২৬ অপরাহ্ন, ৮ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

সাম্প্রতিক সময়ে ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের সঙ্গে অভিনয় করে এদেশে পরিচিত পান ওপার বাংলার অভিনেত্রী ইধিকা পাল। ‘প্রিয়তমা’ সিমেনায় শাকিবের সঙ্গে জুটি বাঁধার পর ইধিকা পাল ঢাকা সফর করছেনএকাধিকবার। 

সম্প্রতি আবারও ঢাকায় দেখা মিলেছে ইধিকার। ধানমন্ডিতে একটি বিউটি ট্রিটমেন্টের শোরুম উদ্বোধন করেছেন তিনি। পাশাপাশি ফরিদপুরে নাকি একটি তথ্যচিত্র শুটিংয়েও অংশ নিয়েছেন। 

এসবের মাঝেই রাজধানীর একটি বিলাসবহুল হোটেলে সাংবাদিকদের মুখোমুখি হন ইধিকা। যেখানে তাকে অভিনেতা জায়েদ খান প্রসঙ্গে প্রশ্নের মুখে পড়তে হয়। ইধিকাকে জিজ্ঞেস করা হয়, জায়েদ খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব পেলে করবেন কি না? এর জবাবে অভিনেত্রী বলেন, ডেফিনেটলি! প্রস্তাব আগে পাই, তারপরে ভেবে দেখবো। 

আরো পড়ুন: আইটেম গানে মাতাবেন তনামি

ইধিকার কথায় স্পষ্ট, জায়েদ খানের সঙ্গে পর্দায় কাজ করার সুযোগ পেলে অবশ্যই করবেন তিনি। তবে একটু ভেবেও দেখবেন। 

এদিকে ওপার বাংলার এই অভিনেত্রীকে জিজ্ঞেস করা হয়, জায়েদ খানকে চেনেন কি না? জবাবে ইধিকা জানান, অবশ্যই চিনি। কেন চিনবো না? তার প্রচুর নিউজ আমি দেখেছি। তিনি তো বেশ পরিচিত। আমাদের কলকাতার সায়ন্তিকা দিদির সঙ্গেও অভিনয় করেছেন। তখনও প্রচুর নিউজ দেখেছি।

প্রসঙ্গত, ‘প্রিয়তমা’ সিনেমায় শাকিবের সঙ্গে অভিনয়ের পর বাংলাদেশি বেশ কিছু সিনেমায় কাজের বিষয়ে কথা চলছে ইধিকার। খুব শীঘ্রই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন তিনি। 

এসি/ আই.কে.জে/




জায়েদ খান ইধিকা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250