রবিবার, ২৯শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাবেক সেনা কর্মকর্তা মাসুদ–খালেদ ‘আওয়ামী লীগের দোসর ও দুষ্কৃতকারী’: চিফ প্রসিকিউটরল *** মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে ৭ এপ্রিল হাজিরের নির্দেশ ট্রাইব্যুনালের *** ১০ বছরে আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে বাংলাদেশ থেকে ৬ হাজার ৮৩০ কোটি ডলার পাচার *** ‘বিশ্বের ইন্টারনেট ব্যবস্থা অকেজো করে দিতে পারে ইরান’ *** সৌদির বাদশাকে নিয়ে ট্রাম্পের ‘অশালীন শব্দ’ ব্যবহার *** ভূমধ্যসাগরে ১৮ বাংলাদেশির মৃত্যু, ১০ জনই সুনামগঞ্জের *** ইসরায়েলে দ্বিতীয় দফায় হামলার খবর নিশ্চিত করলেন হুতিরা *** প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার শিরশ্ছেদ, মুণ্ডু বাড়িতে নিয়ে গেলেন খুনি *** ‘রাজনৈতিক বিবেচনায়’ রাষ্ট্রদূত নিয়োগে বিরতি, লামিয়া-নিয়াজ-সেলিমের প্রক্রিয়া স্থগিত *** নরসিংদীর গ্রামীণ সৌন্দর্যে মুগ্ধ বিদেশি পর্যটকেরা

দীর্ঘ ১৭ বছর পর একসঙ্গে অমিতাভ-শাহরুখ জুটি!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:০১ অপরাহ্ন, ২৮শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চন ও বলিউড বাদশা খ্যাত শাহরুখ খান একসঙ্গে অনেক সিনেমায় কাজ করেছেন। শাহরুখ খান-অমিতাভ বচ্চন জুটি বক্স অফিসে ব্যাপক সফলতার প্রমাণও রেখেছে। দীর্ঘ বিরতির দিয়ে ১৭ বছর পর আবারও একসঙ্গে দেখা যেতে পারে শাহরুখ খান ও অমিতাভ বচ্চনকে।

অমিতাভ-শাহরুখের ‘কাভি খুশি কাভি গাম’, ‘মহব্বতেঁ’ কিংবা ‘বীর জরা’ সিনেমা তুমুল জনপ্রিয়। তবে শেষবার তারা একসঙ্গে কাজ করেছিলেন ১৭ বছর আগে।

করণ জোহরের সিনেমা ‘কাভি আলভিদা না কাহনা’ সিনেমায় তারা সব শেষ জুটি হয়ে কাজ করেছিলেন। এরপর আর তাদের একসঙ্গে দেখা যায়নি। তবে আবারও এক সিনেমায় দেখা যাবে বলিউডের দুই মেগা স্টারকে।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি ভাইরাল হয়েছে। এতে দেখা যাচ্ছে, একসঙ্গে দৌড়াচ্ছেন শাহরুখ-অমিতাভ। পরনে তাদের কালো সুট।

আরো পড়ুন: শাহরুখ খানের বাড়ির সামনে বিক্ষোভ

জানা গেছে, সিনেমার নাম নাকি ‘ওয়াদা’, যদিও তা এখনো নিশ্চিত নয়। সম্প্রতি অমিতাভ বচ্চনের সঙ্গে কাজ করার প্রসঙ্গে শাহরুখ খানিকটা ইঙ্গিত দিয়েছেন মাত্র।

সম্প্রতি আস্কএসআরকে সেশনে অমিতাভ বচ্চনকে নিয়ে বেশ কিছু কথা বলেন শাহরুখ। আসলে এক অনুরাগী তাদের জুটি নিয়ে প্রশ্ন করলে উত্তরে শাহরুখ লেখেন, ‘এত বছর পর সিনিয়র বচ্চনের সঙ্গে কাজ করা খুব মজার ছিল। এই শুটিংটা আমার কাছে অনুপ্রেরণার। তার সঙ্গে কাজ করতে পারা আশীর্বাদের মতো। শুধু আপনাকে জানাতে চাই, দৌড়ে কিন্তু আমাকে উনি হারিয়ে দিয়েছেন।’

শাহরুখ খান সব কথা পরিস্কার করে না বললেও কিছুটা আভাস দিয়েছেন। তবে ১৭ বছর পর কি সত্যিই আবার জুটি বাঁধবেন তারা। উত্তরের অপেক্ষায় রয়েছেন তাদের ভক্ত-অনুরাগীরা। তবে এই দুই মহাতারকার ভক্তরা তাদের কাছ থেকে নতুন কিছুর প্রত্যাশায় রয়েছেন।

এসি/ আই. কে. জে/

শাহরুখ অমিতাভ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250