শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার *** মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত *** আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয় *** এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’ *** চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে: আইজিপি *** রুমিন ফারহানা-ওসির বাগবিতণ্ডা: থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা করছে পুলিশ *** গোপালগঞ্জে পুলিশের গাড়িতে হামলা-ভাঙচুর, ২ পুলিশ সদস্য আহত *** জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুর রহমান মারা গেছেন *** রাস্তা ও ফুটপাতে অবৈধ দোকান বসালেই মামলা, মালামাল ক্রোক: ডিএসসিসি প্রশাসক

দ্বিতীয় বিয়ে করলেন পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:৫৪ অপরাহ্ন, ৪ঠা অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসেছেন ‘রইস’ খ্যাত পাকিস্তানি অভিনেত্রী মাহিরা খান।গত রবিবার রাতে বিজনেসম্যান সেলিম করিমের সঙ্গে নিকাহ সেরেছেন তিনি। বিয়ের একাধিক ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় ভাগ করে নিয়েছেন মাহিরা।

বিয়ের দিন প্যাস্টেল রঙের লেহেঙ্গা এবং মাথায় লম্বা ওড়না পরেছিলেন মাহিরা। সঙ্গে ছিল ম্যাচ করা হিরের গয়না। অন্যদিকে সেলিমের পরনে ছিল কালো শেরওয়ানি এবং নীল পাগড়ি। পাকিস্তানের মুরিতে ডেস্টিনেশন ওয়েডিং সারেন জুটি। বিয়ের আগে দীর্ঘ দিন প্রেম করেছেন তাঁরা।

বিয়ের প্রথম ছবি শেয়ার করে মাহিরা লেখেন, ‘বিসমিল্লাহ’। এরপর একাধিক ছবি এবং ভিডিও সোশ্যাল মিডিয়ার পাতায় শেয়ার করেছেন। 

ছেলে আজলানের হাত ধরে বিয়ের মণ্ডপে হেঁটে আসতে দেখা যায় শাহরুখের নায়িকাকে। ছেলের হাত ধরে মাহিরা খান যখন বিয়ের মণ্ডপে হাজির হন, তখন চোখ ছলছল করে ওঠে সেলিম করিমের।

মাহিরাকে নতুন জীবনের শুভেচ্ছা জানিয়েছেন ভক্ত এবং শুভানুধ্যায়ীরা। পোস্টে নবদম্পতিকে শুভেচ্ছা জানান সোনম কাপুর। তিনি লেখেন, ‘অভিনন্দন সুন্দরী, ঈশ্বর তোমাদের উভয়ের মঙ্গল করুন’।

সানিয়া মির্জাও তাঁদের অভিনন্দন জানিয়েছেন। মৌনি রায় লিখেছেন, ‘তোমাদের দুজনকেই আন্তরিক অভিনন্দন। তোমাদের সামনের পথ সবচেয়ে সুখী, অর্থপূর্ণ হোক কামনা করি’। বিয়ের ভিডিও শেয়ার করে মাহিরা লিখেছেন, ‘আমার শেহজাদা, সেলিম'।

জানা যায়, বিয়ের আগে পাঁচ বছর একে অপরের সঙ্গে ডেট করেছেন মাহিরা এবং সেলিম। এটি মাহিরার দ্বিতীয় বিয়ে।

কয়েক মাস ধরেই গুঞ্জনটা ডালপালা মেলেছিল, বন্ধু সেলিমকেই বিয়ে করছেন মাহিরা। বিয়ের মধ্য দিয়ে সেই গুঞ্জনের ইতি ঘটল।

আরো পড়ুন: বিচ্ছেদ নয় বরং মালাইকাকে নিয়ে ডিনার ডেটে অর্জুন

গত বছর সেলিমের সঙ্গে প্রেমের কথা স্বীকার করেছেন মাহিরা। ট্রিবিউন ডট কমের রিপোর্ট অনুযায়ী, সামিনা পীরজাদার সঙ্গে একটি আলাপচারিতায় তিনি প্রথম সেলিমের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন।

২০২২ সালে যখন তাঁকে জিজ্ঞেস করা হয় যে তিনি প্রেমে পড়েছেন কিনা। অভিনেত্রী বলেছিলেন, ‘হ্যাঁ, আমার মনে হয় আমি প্রেমে আছি। কিন্তু আমার এটা নিয়ে কথা বলতে খুব লজ্জা লাগছে’।

‘রইস’,‘হামসফর’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন মাহিরা। এর আগে ২০০৭ সালে প্রথম বিয়ে করেন মাহিরা। ছোটবেলার বন্ধু আলি আসকারিকে বিয়ে করেছিলেন অভিনেত্রী। ২০১৫ সালে তাঁদের বিচ্ছেদ ঘটে। তাঁদের ১৩ বছর বয়সী এক ছেলে রয়েছে।

এসি/ আই.কে.জে/


মাহিরার চুমু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাঈদীর মামলার বাদী মুক্তিযোদ্ধা মানিকের লাশ দাফনে বাধা, গোপনে গার্ড অব অনার

🕒 প্রকাশ: ০৮:১৭ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

মৃত্যুর জন্য ইউএনওকে দায়ী করে এসি ল্যান্ডের ফেসবুক পোস্ট, পরিবারের দাবি মানসিক সমস্যা

🕒 প্রকাশ: ০৭:৪৬ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ডে কূটনৈতিক যোগাযোগের ফাঁক উন্মোচিত, ঢাকার অজান্তেই আরও ২০ জনের পরিণতি অনিশ্চিত

🕒 প্রকাশ: ০৭:০৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

আসিফ আকবরের চালকের পেছনের আসন বরাবর গুলি করা হয়

🕒 প্রকাশ: ০৬:৩৮ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

এমপির বক্তব্যে ইউএনওর হাততালি, সমালোচনার মুখে বললেন ‘ভাইরাল হতে চাই’

🕒 প্রকাশ: ০৬:২৫ অপরাহ্ন, ২৪শে অক্টোবর ২০২৬

Footer Up 970x250