বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিলেন হিরো আলম

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২৪ অপরাহ্ন, ১৪ই ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর হিরো আলম। বুধবার রাতে গণমাধ্যমের কাছে নিজেই নিশ্চিত করেছেন বিষয়টি। তবে কী কারণে তিনি নির্বাচন থেকে সরে আসবেন এ বিষয়ে বিস্তারিত কথা বলতে রাজি হননি। তিনি বলেন, নির্বাচন করবো না, এই সিদ্ধান্ত চূড়ান্ত। কেন করবো না সেই বিষয়ে আপাতত জানাচ্ছি না। ১৭ই ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের পর সব জানাব।

বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনে বাংলাদেশ কংগ্রেসের জোটভুক্ত গণঅধিকার পার্টি মনোনীত প্রার্থী হিরো আলম।

গত ৩রা ডিসেম্বর বগুড়ার জেলা প্রশাসক কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা সাইফুল ইসলাম হিরো আলমের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। রাজনৈতিক দলের প্রার্থী হয়েও মনোনয়নপত্রে নিজেকে স্বতন্ত্র দাবি করাসহ চার কারণে তার প্রার্থিতা বাতিল করা হয়।

আরো পড়ুন: বিটিএস সদস্যরা সেনাবাহিনীতে যোগ দিলেন

মনোনয়নপত্রের বৈধতা ফিরে পেতে গত ৬ই ডিসেম্বর নির্বাচন কমিশনে আপিল আবেদন করেন হিরো আলম। পরে ১০ই ডিসেম্বর মনোনয়নপত্রের বৈধতা ফেরতের আপিল মঞ্জুর করে রায় দেয় নির্বাচন কমিশন।

এসি/ আই. কে. জে/ 


হিরো আলম নির্বাচন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250