শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী *** ‘হাড় না ভাঙা’ পর্যন্ত স্ত্রীকে মারতে পারবেন স্বামী, আফগানিস্তানে নতুন আইন

বছরের শুরুতেই প্রেমিকের ঠোঁটে ডুব গায়িকা অনন্যার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩০ অপরাহ্ন, ২রা জানুয়ারী ২০২৪

#

ছবি-সংগৃহীত

নতুন বছরের শুরুতেই প্রেমিকের সঙ্গে ব্যক্তিগত সময় কাটিয়ে তার কিছু ঝলক সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন অনন্যা। আর তারপরই তাকে পড়তে হল চরম কটাক্ষের মুখে।

২০২৩ সালের পয়লা জানুয়ারি প্রেমিক বিশাল সিংয়ের সঙ্গে নতুন সম্পর্কে জড়িয়েছিলেন সারেগামাপা খ্যাত গায়িকা অনন্যা। বছর ঘুরতেই তাদের সম্পর্কের অ্যানিভার্সারি হাজির। সঙ্গে আবার নতুন বছর শুরুর আনন্দ। সবটা মিলিয়েই এদিন আনন্দে মশগুল হয়ে গিয়েছিলেন তিনি। 

এদিন অনন্যা চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় তাদের সম্পর্কের এক বছর পূর্তি উপলক্ষে কাটানো বিশেষ মুহূর্তের বেশ কিছু ছবি পোস্ট করেন। সেখানে তাকে একটি সাদা ফারের সোয়েটার এবং কালো প্যান্টে দেখা যায়। অন্যদিকে তার প্রেমিক বিশাল পরেছিলেন মেরুন রঙের শার্ট এবং কালো জিন্স। তাদের একাধিক ছবির মধ্যে নজর কাড়ল বিশেষ একটি ছবি। 

সেখানে প্রেমিককে জড়িয়ে তার ঠোঁটে ঠোঁট ডোবাতে দেখা গেল অনন্যাকে। আর তাদের এই ব্যক্তিগত ছবি দেখেই ক্ষেপে গিয়েছেন সকলে।

আরো পড়ুন: নতুন বছরে পুরানো প্রেমে ফিরলেন জাহ্নবী

এদিন একজন তার পোস্টে লেখেন, 'আঙুল ফুলে কলা গাছ হলে শালীনতা তখন মুখ থুবড়ে পড়ে। শালীনতা জনপ্রিয়তায় আসে না তা কেবল সুশিক্ষা আর সামাজিক নৈতিকতা থেকে আসে। তোমরা উচ্ছনে যাওয়া সংস্কৃতিতে বাস করো।' আরেকজন লেখেন, 'তুমি তোমার যোগ্যতায় এখানে এসেছ। কিন্তু এসব পোস্ট করে সেটা নষ্ট করো না। নিজেই নিজেকে অপমান করছ।'

তৃতীয় ব্যক্তির মতে, 'আপনি একজন উঠতি গায়িকা। আপনার বুঝে জিনিসপত্র পোস্ট করা উচিত। নিজের ব্যক্তিগত মুহূর্ত কেন এভাবে পাবলিক করছেন?' কেউ আবার এসব কমেন্টের বিরোধিতা করে লেখেন, 'কমেন্ট সেকশন দেখে ভয় হয়। কোথায় আছি।'

প্রসঙ্গত, অনন্যা চক্রবর্তী সারেগামাপা থেকে খ্যাতি অর্জন করেন। এদিন তিনি এই ছবিগুলো পোস্ট করে লেখেন, 'আমরা এক বছর পূর্ণ করলাম। তোমাকে আজীবন এভাবেই ভালোবেসে যাব।' তারা এদিন কেক কেটে নিজেদের বিশেষ দিন উদযাপন করেন।

এসি/ আই. কে. জে/ 

অনন্যা প্রেমিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250