শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের অভিযোগ, মাদরাসা শিক্ষক পলাতক *** টঙ্গীতে শিশুকে যৌন নিপীড়ন: মাদ্রাসাশিক্ষককে থাপ্পড়ের ভিডিও ভাইরাল, থানায় পাল্টাপাল্টি অভিযোগ *** বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্টের আগে সুখবর দিল বিসিবি

বুবলীর সঙ্গে তাপসের প্রেম! যা বললেন মুন্নী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ৪ঠা নভেম্বর ২০২৩

#

শনিবার (৪ নভেম্বর) সকাল থেকেই ‘গানবাংলা’ টেলিভিশনের কর্ণধার কৌশিক হোসেন তাপসের সঙ্গে চিত্রনায়িকা বুবলীর প্রেমের খবর নিয়ে তোলপাড় সোশ্যাল মিডিয়া। এরই সূত্র ধরে গণমাধ্যমেও খবর ছড়িয়ে পড়ে।

তাপসের স্ত্রী গানবাংলা টিভির চেয়ারম্যান ফারজানা মুন্নীর ফেসবুকে স্ট্যাটাস দেওয়া হয় তাপস-বুবলীর প্রেমের সম্পর্ক নিয়ে।

মুন্নীর ফেসবুক আইডিতে দেওয়া স্ট্যাটাসে লেখা হয়, ‘তাপস ও বুবলী মাঝে সম্পর্ক চলছে। বুবলী আমার পরিবার ধ্বংস করছে, যেভাবে করেছে অপু বিশ্বাসের জীবন। শাকিব খানকে ব্ল্যাকমেইল করে প্রেগন্যান্ট হয়েছেন, এখন তার টার্গেট তাপস। যদি আমার কিছু হয় এজন্য দায়ী থাকবেন তাপস এবং বুবলী।’

অবশ্য কিছুক্ষণ পর স্ট্যাটাসটি উধাও হয়ে যায়। কিন্তু স্ট্যাটাসটির স্ত্রিনশট সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আকারে ছড়িয়ে পড়েছে।

এখন মিডিয়া পাড়ায়ও তাপস-বুবলীর প্রেমের খবর ও মুন্নীর স্ট্যাটাসের স্ক্রিনশট নিয়ে নানান ধরনের আলোচনা চলছে।

এ ঘটনার উত্তাপ কমতে না কমতেই আজ (৪ নভেম্বর) দুপুরে আরেকটি স্ট্যাটাস দেওয়া হয় মুন্নীর আইডি থেকে। এতে আগের স্ট্যাটাসের প্রসঙ্গে কথা বলেছেন মুন্নী।

স্ট্যাটাসে মুন্নী জানান, তার ফেসবুক আইডি হ্যাক করে পোস্টটি দেওয়া হয়েছিল। মুন্নী আরও লেখেন, আমার প্রোফাইল থেকে গতকাল রাতে একটি ত্রুটিপূর্ণ স্ট্যাটাস দেওয়া হয়েছে, যা আপনারা সবাই দেখেছেন। আমার প্রোফাইলটি হ্যাক হয়েছিল। সেটি এখন আমার নিয়ন্ত্রণে এসেছে। সবকিছুই এখন ঠিক আছে।

ওআ/

বুবলী তাপস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250