শুক্রবার, ২০শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** একুশে ফেব্রুয়ারি ঘিরে নিরাপত্তার শঙ্কা নেই: ডিএমপি কমিশনার *** ‘খুলনা, বরিশাল, রাজশাহীকে আওয়ামী লীগের সরকার বিদেশের মতো বানিয়েছে’ *** প্রধানমন্ত্রী তারেক রহমানকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর অভিনন্দন *** বাণিজ্যচুক্তি বাস্তবায়ন ও প্রতিরক্ষা চুক্তি করার আহ্বান জানালেন ট্রাম্প *** মৌলবাদ সামাল দিতে আওয়ামী লীগকে ছাড় দেবে বিএনপি: বদিউর রহমান *** রমজানের প্রথম দিনেই ২০ টাকা হালি লেবুর দাম বেড়ে ১২০ *** বাসসের এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্তে কমিটি গঠন *** এইচএসসি পরীক্ষার ফি বাড়ল ২১০ টাকা *** শেখ হাসিনাকে ফেরানোর বিষয়ে যা জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সড়কে সমঝোতার ভিত্তিতে টাকা নেওয়া চাঁদা নয়, বাধ্য করা হলে চাঁদা: সড়ক পরিবহন মন্ত্রী

যে কারণে ইসলাম ধর্ম বেছে নিলেন রাখি

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১৫ অপরাহ্ন, ২রা সেপ্টেম্বর ২০২৩

#

বিভিন্ন কারণে আলোচনায় ছিলেন বলিউড ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। কখনো অভিনয় কিংবা ব্যক্তিগত জীবন নিয়ে বিতর্ক ছড়িয়েছেন তিনি। সম্প্রতি স্বামী আদিল দুরানির সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের মাঝেই ওমরাহ করতে সৌদি আরবে গিয়েছিলেন এই অভিনেত্রী।

সেখান থেকে ফিরেই জানান তার বর্তমান নাম ফাতিমা। রাখি নামে আর ডাকা যাবে না। বিমানবন্দরে আপাদমস্তক বোরখা পরা রাখিকে দেখেই প্রশ্ন ওঠে, কেন হঠাৎ হিন্দু ধর্ম ছেড়ে ইসলাম বেছে নিলেন? কোন জিনিসটা খারাপ লাগত তার নিজের ধর্মের? প্রশ্ন শুনে খানিকটা থমকে যান এই অভিনেত্রী। এরপর পাল্টা জবাবও দেন বলিউডের এ ‘ড্রামা কুইন’।

তিনি বলেন, হিন্দু ধর্মে খারাপ কোনো কিছু নেই। আমি একজন মুসলিমকে বিয়ে করেছি। ধর্ম না বদলে বিয়ে করা যেত না। সেই জন্য ধর্ম পরিবর্তন করেছি।

এসময় এক সাংবাদিক অভিনেত্রীকে জিজ্ঞেস করেন, তিনি কী কাগজপত্রেও নাম বদল করেছেন কি না। জবাবে রাখি বলেন, সৃষ্টিকর্তা আমাকে এভাবেই গ্রহণ করবেন, কাগজের নাম বদলের প্রয়োজন নেই।

এর আগে রাখি ও আদিলের বিয়ের খবর প্রকাশ্যে আসার পর বোরখা পরতে দেখা গিয়েছিল রাখিকে। তারপরে অবশ্য নিজের চেনা রূপে ফিরে এসেছিলেন ‘বিগ বস’ খ্যাত এই তারকা।

ওআ/

ধর্ম ইসলাম রাখি সাওয়ান্ত

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250