শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

অমিতাভ বচ্চনের বিলাসবহুল বাড়ি নিয়ে বিরোধ, মামলা করেছেন ছোট ভাইয়ের স্ত্রী

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩০ পূর্বাহ্ন, ১৭ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেতা অমিতাভ বচ্চনের মুম্বাইয়ের বিখ্যাত বাসভবন ‘জলসা’ এখন এক পারিবারিক সম্পত্তি বিরোধের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। জুহুর অভিজাত এলাকায় অবস্থিত এই বাংলোটির মালিকানা ১৯৯৩ সালের একটি দানপত্রের মাধ্যমে অভিনেত্রী জয়া বচ্চনের নামে হস্তান্তর করা হয়েছিল। সম্প্রতি সেই দলিলের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়েছেন অমিতাভের ছোট ভাই অজিতাভ বচ্চনের স্ত্রী রামোলা বচ্চন।

রামোলা বচ্চনের অভিযোগ, তার অজান্তে এবং কোনো প্রকার সম্মতি ছাড়াই বাড়িটির মালিকানা হস্তান্তর করা হয়েছিল।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত সাত মাসে রামোলার দায়ের করা একাধিক অভিযোগের ভিত্তিতে বিষয়টি বর্তমানে মুম্বাইয়ের আন্ধেরির ডেপুটি রেজিস্ট্রার অব কো-অপারেটিভ সোসাইটিজে বিচারাধীন এবং এ বিষয়ে আইনি প্রক্রিয়া শুরু হয়েছে।

এই বিরোধের মূলে রয়েছে মালিকানা সংক্রান্ত সরকারি ও সোসাইটির নথিপত্রের অসঙ্গতি। জানা গেছে, ‘কাপোল হাউজিং সোসাইটি’র নথিতে জয়া বচ্চনকে ‘জলসা’র মালিক হিসেবে দেখানো হলেও, মহারাষ্ট্র সরকারের ‘প্রপার্টি কার্ডে’ এখনো রামোলা বচ্চনের নামই রয়েছে। সরকারি নথি থেকে রামোলার নাম বাদ দিয়ে জয়া বচ্চনের নাম অন্তর্ভুক্ত করার উদ্যোগ নেওয়া হলে নতুন করে এই বিরোধ সামনে আসে।

মুম্বাইয়ের অন্যতম পরিচিত এই তারকা-আবাসনটি সবসময় ‘জলসা’ নামে পরিচিত ছিল না। শুরুতে এর নাম ছিল ‘মনসা’।

প্রযোজক রোমু সিপ্পির ১৯৮০-র দশকে দেওয়া তথ্য অনুযায়ী, ১৯৮২ সালে মুক্তিপ্রাপ্ত ‘সত্তে পে সত্তা’ চলচ্চিত্রে অভিনয়ের পারিশ্রমিকের পরিবর্তে প্রযোজক এনসি সিপ্পি জুহুর এই প্রায় ১০ হাজার বর্গফুটের বাংলোটি অমিতাভ বচ্চনকে উপহার দিয়েছিলেন।

পরবর্তীতে অমিতাভ বচ্চন বাড়িটি বিক্রি করে দেন। ‘ফ্রি প্রেস জার্নাল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে অমিতাভ নিজেই বিষয়টি নিশ্চিত করেছিলেন। তিনি জানান, স্ত্রী জয়া বচ্চনের অনুরোধে পরবর্তীতে অনেক বেশি বাজারমূল্যে তিনি পুনরায় বাংলোটি কিনে নেন। এরপর দম্পতি এটি সংস্কার করে নতুন নাম রাখেন ‘জলসা’।

টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টিভি নিউজের প্রতিবেদন অনুযায়ী, ‘জলসা’র বর্তমান আনুমানিক বাজারমূল্য প্রায় ১০০ কোটি রুপি। বাড়িটিতে বিশাল কাচের জানালা, কারুকার্যময় ঝাড়বাতি, ধ্রুপদী শিল্পকর্ম এবং দামি গালিচার পাশাপাশি ব্যক্তিগত স্টাডি রুম, ব্যায়ামাগার (জিম), রেকর্ডিং স্টুডিও এবং একটি সুসজ্জিত বাগান রয়েছে।

প্রতি রোববার এই বাড়ির ফটকের বাইরে জড়ো হওয়া ভক্তদের শুভেচ্ছা জানান অমিতাভ বচ্চন। কয়েক মাস আগে নিজের ব্লগে বাড়িটি নিয়ে আবেগঘন এক পোস্টে তিনি লিখেছিলেন, ‘জলসা’ হলো আমার বাড়ির জন্য কোটি মানুষের আশীর্বাদ, এটি তিন দশকেরও বেশি সময় ধরে আমাকে ছাদ দিয়েছে। এই বাড়িতেই আমার সন্তানদের জন্ম ও বিয়ের আশীর্বাদ হয়েছে, এখানেই তারা বড় হয়েছে এবং এখন তাদের সন্তানরাও বড় হচ্ছে।

তবে চলমান এই মালিকানা বিরোধের বিষয়ে অমিতাভ বচ্চন, জয়া বচ্চন কিংবা অজিতাভ ও রামোলা বচ্চনের পক্ষ থেকে প্রকাশ্যে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

অমিতাভ বচ্চন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250