সোমবার, ২৩শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত *** পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী *** নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি *** ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস *** নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত *** সিডনিতে ভয়ংকর লাল আগুন পিঁপড়ার বাসা, উদ্বিগ্ন বিশেষজ্ঞরা *** সরকার গঠনের আলোচনায় ডাকলেও ঐক্য হয়নি আইজেনকট-নেতানিয়াহুর *** অণ্ডকোষ অপসারণে বাড়তে পারে পুরুষের আয়ু, গবেষণায় মিলল প্রমাণ *** টিটন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হলো সুইডেন আসলামকে *** আশুলিয়ায় ধাওয়া-পাল্টা ধাওয়া, টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ, আহত ৩

ঘৃণাকে ভালোবাসায় বদলে দেওয়ার মন্ত্র দিলেন শাহরুখ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

সহিংসতার বদলে সংলাপ আর ভয়ের বদলে বিশ্বাসকে বেছে নিয়ে ঘৃণাকে ভালোবাসায় রূপান্তর করার আহ্বান জানিয়েছেন শাহরুখ খান। গত শনিবার মুম্বাইয়ে আয়োজিত গ্লোবাল পিস অনার্স অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি শান্তির এই বার্তা দেন। তার মতে, ‘শান্তি কেবল কোনো অনুভূতি নয়; এটি এমন এক সিদ্ধান্ত ও প্রতিশ্রুতি, যা প্রতিদিন আমাদের সবাইকে পূরণ করতে হবে।’

অনুষ্ঠানে নিজের ছেলের সঙ্গে হওয়া একটি কথোপকথনের স্মৃতিচারণা করে বক্তব্য শুরু করেন শাহরুখ। তিনি বলেন, ‘একদিন আমার ছোট ছেলে আমাকে জিজ্ঞেস করেছিল, কীভাবে ঘৃণাকে ভালোবাসায় বদলে দেওয়া যায়? আমি তাকে বলেছিলাম, বিষয়টি খুবই সহজ। আমরা সবাই যদি সহিংসতার বদলে সংলাপ আর ভয়ের বদলে বিশ্বাসকে বেছে নিই এবং সম্প্রীতির সঙ্গে একত্রে বসবাস করি, তবে ভালোবাসার জয় হবেই।’

শান্তির সূচনা মানুষের নিজের ভেতর থেকেই হয় বলে মনে করেন শাহরুখ। তার ভাষায়, ‘শান্তির শুরুটা হয় খুব ছোট একটি জায়গা থেকে, আমাদের নিজেদের ভেতর থেকে, আমাদের হৃদয় থেকে। শান্তি একটি সিদ্ধান্ত, একটি দায়িত্ব এবং এমন এক প্রতিশ্রুতি, যা প্রতিদিন আমাদের পালন করতে হবে।’ এ সময় সাধারণ মানুষের সম্মিলিত শক্তির কথা স্মরণ করিয়ে দিয়ে তিনি বলেন, ‘সাধারণ মানুষের শক্তিকে কখনো ভুলে গেলে চলবে না। আমরা সবাই সাধারণ মানুষ, আর আমাদের সবাইকে একসঙ্গে এগোতে হবে।’

মানুষে মানুষে পারস্পরিক বোঝাপড়ার ওপর গুরুত্ব দিয়ে শাহরুখ উপস্থিত সবার প্রতি একটি ছোট প্রতিজ্ঞা করার আহ্বান জানান। তিনি বলেন, ‘চলুন, আজ আমরা একটি ছোট প্রতিজ্ঞা করি। আমাদের সব বিষয়ে একমত হতে হবে না, কিন্তু প্রতিটি মানুষের গল্প বোঝার চেষ্টা করতে হবে। আমরা হয়তো জীবনে অনেক বোকামি করি, কিন্তু আমাদের আচরণে যেন অন্য কেউ কোনো সমস্যায় বা কষ্টে না পড়ে, সেদিকে খেয়াল রাখতে হবে।’

বক্তব্যে মুম্বাইয়ের ২৬/১১ হামলা, পেহেলগামসহ বিভিন্ন সন্ত্রাসী হামলায় নিহত নিরীহ মানুষদের প্রতি গভীর শ্রদ্ধা জানান শাহরুখ খান। পাশাপাশি দেশের নিরাপত্তা নিশ্চিত করতে গিয়ে যারা প্রাণ উৎসর্গ করেছেন, সেসব সাহসী নিরাপত্তাকর্মীর প্রতি স্যালুট জানান তিনি।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিসের স্ত্রী অমৃতা ফড়নবিসের নেতৃত্বাধীন দিব্যজ ফাউন্ডেশন এই অনুষ্ঠানের আয়োজন করে। এতে শাহরুখ খান ছাড়াও উপস্থিত ছিলেন ক্রিকেটার শচীন টেন্ডুলকার, অভিনেতা জ্যাকি শ্রফ, সুনীল শেঠি, রণবীর সিং প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বোমান ইরানি ও বিক্রান্ত ম্যাসি।

শাহরুখ খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইউটিউবার ধ্রুব রাঠির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করলেন দিল্লির আদালত

🕒 প্রকাশ: ০৭:২৬ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

পেট্রাপোলে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের চার নেতার বৈঠক গভীর ষড়যন্ত্রের ইঙ্গিত: রিজভী

🕒 প্রকাশ: ০৭:১৭ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেতাকে ছাড়াতে থানায় এনসিপির নেতা–কর্মীরা, পুলিশ ও বিএনপির নেতা–কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শুধু নভেম্বরে গ্রামীণ ব্যাংকের প্রায় ১০০ শাখায় হামলা: ইউনূস

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

নেপালকে ১৫ হাজার কোটি রুপির উন্নয়ন সহায়তা দেবে ভারত

🕒 প্রকাশ: ০৬:৩৫ অপরাহ্ন, ২৩শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250