বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী *** বিদেশে নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবি *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক মিশনের ভূমিকা পর্যালোচনার দাবি এইচআরএফবির

মুম্বাইয়ে অভিনেতা টাইগার শ্রফের ওপর বিষ্ণোই গ্যাংয়ের গুলি, অল্পের জন্য রক্ষা

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:১৯ অপরাহ্ন, ১৯শে অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ভারতের বাণিজ্য নগরী মুম্বাইয়ের জুহু এলাকায় বলিউড অভিনেতা টাইগার শ্রফকে লক্ষ্য করে চলন্ত মোটরসাইকেল থেকে অতর্কিত গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে টাইগার শ্রফ অক্ষত থাকলেও গুলিতে তার ব্যক্তিগত গাড়ির চালক গুরুতর আহত হয়েছেন। রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যায় একটি ফুটবল মাঠ থেকে বের হওয়ার সময় এ হামলার ঘটনা ঘটে।

ঘটনার পরপরই দুর্ধর্ষ ‘লরেন্স বিষ্ণোই গ্যাং’ এই হামলার দায় স্বীকার করেছে। বিষ্ণোই গ্যাংয়ের সঙ্গে জড়িত অনিল পণ্ডিত নামে এক ব্যক্তির একটি অডিও ও ভিডিও বার্তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তথ্যসূত্র: এনডিটিভি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অডিওতে অনিল পণ্ডিত নিজেকে কারাবন্দী গ্যাংস্টার লরেন্স বিষ্ণোইয়ের ‘ছোট ভাই’ হিসেবে পরিচয় দিয়ে হামলার দায় স্বীকার করেন। তিনি দাবি করেন, হারমান সান্ধু ও তিনি যৌথভাবে এ হামলার পরিকল্পনা করেন।

হুমকি দিয়ে অনিল পণ্ডিত বলেন, ‘টাইগার শ্রফকে আগেই সতর্ক করা হয়েছিল, কিন্তু তিনি আমাদের কথায় কান দেননি। বলিউডের সবার উদ্দেশে বলছি—যারা আমাদের কথামতো চলবে না কিংবা সালমান খানের সঙ্গে কাজ করবে বা সখ্য রাখবে, তাদের প্রত্যেককে হত্যা করা হবে। এটি আমাদের প্রথম ও শেষ সতর্কতা।’

ভিডিওটিতে অভিনেতা সালমান খানকে উদ্দেশ্য করে আরও বলা হয়, ১৯৯৮ সালের কৃষ্ণসার হরিণ শিকারের অপরাধে লরেন্স বিষ্ণোই ও পুরো বিষ্ণোই সম্প্রদায়ের কাছে যদি সালমান অবিলম্বে ক্ষমা না চান, তবে তার পরিবারের সদস্য এমনকি পোষা কুকুরকেও ছাড় দেওয়া হবে না।

মুম্বাই পুলিশ জানিয়েছে, ফুটবল মাঠ ছেড়ে নিজের গাড়িতে ওঠার পরপরই মোটরসাইকেলে আসা তিন সশস্ত্র হামলাকারী গাড়িটি লক্ষ্য করে তিন রাউন্ড গুলি চালায়। দুই রাউন্ড গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও এক রাউন্ড কাচ ভেদ করে চালকের গায়ে লাগে। তবে আকস্মিক এই হামলায় টাইগার শ্রফ অক্ষত থাকেন। আহত চালককে দ্রুত উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যদিও টাইগার শ্রফ এবং সালমান খান এখনো একসঙ্গে কোনো পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে কাজ করেননি, তবে বলিউডে তাদের ব্যক্তিগত ও পারিবারিক ঘনিষ্ঠতা সর্বজনবিদিত। টাইগার শ্রফের বাবা প্রবীণ অভিনেতা জ্যাকি শ্রফের সঙ্গে সালমান খানের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। তা ছাড়া বলিউডে টাইগারের আত্মপ্রকাশেও সালমানের প্রত্যক্ষ সহযোগিতা ছিল।

উল্লেখ্য, জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) ২০২৩ সালে প্রকাশ করেছিল, বিষ্ণোই গ্যাংয়ের হিটলিস্টে সবার ওপরে রয়েছেন সালমান খান। সালমানের সঙ্গে সম্পৃক্ত ব্যক্তিদের ভয়ভীতি দেখাতে কিংবা টার্গেট করতেই এই হামলা চালানো হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন তদন্তকারীরা।

টাইগার শ্রফের ওপর এই হামলার ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের প্রাক্তন মন্ত্রী ও এনসিপি নেতা বাবা সিদ্দিকির হত্যাকাণ্ডের দুই বছর পর। ২০২৪ সালের ১২ অক্টোবর মুম্বাইয়ের বান্দ্রা এলাকায় বাবা সিদ্দিকিকে গুলি করে হত্যা করা হয়েছিল। লরেন্স বিষ্ণোই গ্যাং এই হত্যাকাণ্ডের দায় স্বীকার করেছিল। সালমান খানের সঙ্গে তার ঘনিষ্ঠ বন্ধুত্বের কারণেই তাকে লক্ষ্যবস্তু করা হয়েছিল।

টাইগার শ্রফ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250