বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী *** বিদেশে নিজ নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ হয়েছে: সিপিবি *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড: কূটনৈতিক মিশনের ভূমিকা পর্যালোচনার দাবি এইচআরএফবির

৬০ বছর বয়সে এসে সন্তান নেওয়ার ইচ্ছা প্রকাশ করলেন সালমান খান

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩২ পূর্বাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৬

#

ছবি: সংগৃহীত

ষাট বছর বয়সে এসে পিতৃত্বের স্বাদ পাওয়ার তীব্র ইচ্ছা প্রকাশ করলেন বলিউড তারকা সালমান খান। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, জীবনের কোনো একপর্যায়ে হলেও সন্তানের বাবা হওয়ার অনুভূতি অর্জন করতে চান তিনি।

বিনোদনভিত্তিক সংবাদমাধ্যম ‘ভ্যারাইটি ইন্ডিয়া’র এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রযোজক ও পরিচালক করণ জোহরের জনপ্রিয় চ্যাট শো ‘কফি উইথ করণ’-এর নবম সিজনের উদ্বোধনী পর্বে অতিথি হিসেবে উপস্থিত হয়ে সালমান এসব কথা বলেন।

অনুষ্ঠানে সঞ্চালক করণ জোহর জানতে চান, ভাইঝি ও ভাইপোদের সঙ্গে নিবিড় পারিবারিক সম্পর্কের পর সালমান কি নিজের কোনো সন্তানের অভাব বোধ করেন? জবাবে সালমান স্বীকার করেন, নিজের সন্তান থাকার অভিজ্ঞতা অর্জন করা এমন একটি বিষয়, এটি তিনি ভবিষ্যতে নিশ্চিতভাবেই এই অভিজ্ঞতা পেতে চান।

দীর্ঘ ক্যারিয়ারে বিয়ে ও ব্যক্তিগত সম্পর্ক নিয়ে সালমান খান নিয়মিত আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকলেও, পরিবার গঠন বা সন্তান নেওয়ার বিষয়ে তাকে সচরাচর এত খোলামেলা আলোচনা করতে দেখা যায়নি।

তবে এটিই প্রথম নয়; এর আগেও পিতৃত্ব নিয়ে কথা বলেছিলেন এই অভিনেতা। ২০২৩ সালে ‘আপ কি আদালত’ অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি জানান, সারোগেসি (গর্ভ ভাড়া) সংক্রান্ত আইনি জটিলতার কারণে সন্তান নেওয়ার ইচ্ছা পূরণ হয়নি।

করণ জোহরের সারোগেসির মাধ্যমে যমজ সন্তানের বাবা হওয়ার প্রসঙ্গ উল্লেখ করে সালমান সেদিন বলেছিলেন, ‘আমার পরিকল্পনা ছিল। তবে তা বিয়ের জন্য নয়, ছিল সন্তানের জন্য। কিন্তু তৎকালীন ভারতীয় আইন অনুযায়ী তা সম্ভব হয়ে ওঠেনি। এখন দেখা যাক কী হয়।’

তিনি আরও যোগ করেছিলেন, ‘আমিও একই পথ অনুসরণের চেষ্টা করছিলাম। কিন্তু সারোগেসি আইন হয়তো পরিবর্তিত হয়েছে, তাই পরবর্তীতে কী করা যায় তা বিবেচনা করব।’

সন্তানের সঙ্গে সময় কাটানো এবং নিজের বয়সের হিসাব টেনে এই তারকা বলেন, ‘আগামী ৪ থেকে ৫ বছরের মধ্যে যদি আমার সন্তান জন্ম নেয়, তবে তাদের সঙ্গে খেলাধুলা করে কাটানোর জন্য আমি আরও ২০ থেকে ২৫ বছর সময় পাব।’

‘কফি উইথ করণ’-এর নবম সিজনটি ১৪ অক্টোবর সন্ধ্যা ৭টায় ‘জিওহটস্টার’-এ প্রিমিয়ার হয়েছে। পরবর্তীতে প্রতি বুধবার সন্ধ্যা ৭টায় অনুষ্ঠানটির নতুন পর্ব সম্প্রচারিত হবে।

সালমান খান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250