শুক্রবার, ২০শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার *** ৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা *** এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা *** ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক *** নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা *** ১২ দিনে ৭৪ পরিবহনে আগুন, ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, বাড়ানো হয়েছে নিরাপত্তা *** অগ্নি সন্ত্রাসীদের জবাব দিতে হবে—‘যথেষ্ট হয়েছে, আর নয়’: প্রধানমন্ত্রী *** রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর গণহত্যা চালিয়েছে মিয়ানমার: আইসিজে *** পাঁচ দেশের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠক পররাষ্ট্রমন্ত্রীর, শেখ হাসিনার প্রত্যাবর্তনে ভারতের দূতিয়ালি? *** লালমনিরহাটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আবারও বাগ্‌যুদ্ধে অপু বিশ্বাস ও পরীমনি

বিনোদন প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৯:৫০ পূর্বাহ্ন, ১৮ই নভেম্বর ২০২৬

#

ছবি: সংগৃহীত

চিত্রনায়িকা অপু বিশ্বাস ও বুবলীর মধ্যে বাগ্‌যুদ্ধ একসময় নিয়মিত ঘটনা হয়ে দাঁড়িয়েছিল। সাম্প্রতিক সময়ে বাগ্‌যুদ্ধে জড়িয়েছেন অপু বিশ্বাস ও পরীমনি। একে অপরের নাম সরাসরি উচ্চারণ না করলেও তাদের তির্যক মন্তব্য ও পাল্টাপাল্টি কাদা ছোড়াছুড়িতে এখন আলোচনার কেন্দ্রে অপু ও পরী।

কয়েক দিন আগে এক ভিডিওতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও ইনফ্লুয়েন্সারের মধ্যে পার্থক্য নিয়ে কথা বলেন অপু বিশ্বাস। বিভিন্ন অনুষ্ঠানে ইনফ্লুয়েন্সারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পরিচয় করিয়ে দেওয়ার বিষয়টি নিয়ে আপত্তি জানান তিনি। অপুর সেই ভিডিও নিজের ফেসবুকে শেয়ার করে কটাক্ষ করেন পরীমনি। অপু বিশ্বাসকে ‘পরগাছা’ ও ‘ব্যাঙাচি’ বলেও বিদ্রুপ করেন পরী। পরীর এমন পোস্ট নিয়ে গত রোববার এক অনুষ্ঠানে অপুকে প্রশ্ন করা হলে তিনি জানান, তাকে নিয়ে কথা বলার আগে তার লেভেলে আগে আসতে হবে।

অপু বিশ্বাস বলেন, ‘যারা আমাকে নিয়ে পোস্ট দেয়, তারা আমাকে বেচতে চায়। যার ২৫টি সিনেমার মাঝে ২০টি সিনেমাই ফ্লপ, ৫টি সিনেমা আন্ডার প্রোডাকশন; সেই মানুষ আমার লেভেলে আসার পর যেন আমাকে নিয়ে পোস্ট করে, শুধু এটাই বলব।’

অপুর এমন মন্তব্যের পর উত্তর দিতে বেশি সময় নেননি পরীমনি। অপুর সেই ভিডিও শেয়ার করে অভিনেত্রীকে কটাক্ষ করেন পরীমনি। অপুকে উদ্দেশ্য করে পরী লেখেন, ‘চলো বেইচা দেই তোমারে কাওরান বাজারে। কতো চামু বলো? শোন, মেনোপজ একটা স্বাভাবিক প্রক্রিয়া। মানিয়ে নিতে শিখো। এমন পাগল পাগল কইরো না সোনা।’

একসময় চিত্রনায়িকা অপু বিশ্বাস ও পরীমনির মধ্যে ভালো সম্পর্ক ছিল। বিভিন্ন সময় নানা অনুষ্ঠানে দুজনকে একসঙ্গে দেখা গেছে। পরীমনির সন্তানের জন্মদিনের অনুষ্ঠানেও পাওয়া গেছে অপুকে। দুজন দুজনের বাসায়ও যাতায়াত করেছেন নানা উপলক্ষে। এখন তাদের সম্পর্ক রূপ নিয়েছে তিক্ততায়। শুরুটা হয়েছিল গত বছর। সে সময় বিএনপির একটি অনুষ্ঠানে হাজির হওয়াকে কেন্দ্র করে অপু বিশ্বাসকে সুবিধাবাদী বলে খোঁচা দিয়েছিলেন পরীমনি। এর পর থেকে থেমে থেমে চলছে তাদের বাগ্‌যুদ্ধ।

পরিমনি অপু বিশ্বাস

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বারিধারা থেকে সাতক্ষীরার সাবেক এমপি আতাউল হক দোলন গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০১:৩২ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

৯ বছরের মধ্যে বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় গোষ্ঠী হবেন মুসলমানেরা

🕒 প্রকাশ: ১২:৫৮ পূর্বাহ্ন, ২০শে নভেম্বর ২০২৬

এবার শেখ হাসিনার স্বাক্ষরিত অনুমতিপত্র, পাসপোর্ট-এনআইডি চেয়ে ফের দিল্লির হাইকমিশনে আইনজীবীরা

🕒 প্রকাশ: ১১:৫৯ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

ড. ইউনূসের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন টিউলিপ সিদ্দিক

🕒 প্রকাশ: ১০:০৩ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

নাহিদকে গ্রেপ্তারের আগে ডিবি পরিচয়ে তার বাসায় লুটপাট করল কারা

🕒 প্রকাশ: ০৯:০১ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250