সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আশুলিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে যেভাবে ছড়াল আগুন *** আশুলিয়ায় কাভার্ড ভ্যান থেকে ৬ লাশ উদ্ধার *** জিজ্ঞাসাবাদের জন্য প্রথম স্ত্রীসহ থানায় এমপি নজরুল *** সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে বাড়ল ২০ টাকা *** কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন *** শিল্পকলা একাডেমির সামনে ককটেল বিস্ফোরণ, পল্লবীতে বাসে আগুন *** ন্যাম ভবন থেকে সাতক্ষীরার এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার *** সমালোচনার মুখে হাফেজদের উপহার দেওয়া সেই বই ফেরত নিলেন ধর্ম প্রতিমন্ত্রী *** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে

মাউথ আলসার দূর করুন ঘরোয়া উপায়ে

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১০:২০ অপরাহ্ন, ১৫ই জানুয়ারী ২০২৪

#

শীতকালে খুব পরিচিত একটি সমস্যা হলো মাউথ আলসার। এই সমস্যায় ভোগেননি এমন মানুষ কমই পাওয়া যাবে। মাউথ আলসার দেখা দিলে ঠোঁট, জিভ, মুখের ভেতরে ঘা হতে পারে। এতে খাওয়া, কথা বলা ইত্যাদিতেও সমস্যা হয়। বিশেষ করে ঝাল বা মসলাদার কোনো খাবার তো খাওয়াই যায় না। তবে মাউথ আলসার ঘরোয়া উপায়ে সারানো সম্ভব। মুখের ভেতরে বলে সেসব ঘরোয়া টোটকা সাবধানে ব্যবহার করতে হবে। চলুন জেনে নেওয়া যাক মাউথ আলসার দূর করার ঘরোয়া উপায়-

১. মধু ব্যবহার

মধু অনেক উপকারী একটি উপাদান। এটি নানা রোগের চিকিৎসায় কাজে লাগে। আপনার যদি মাউথ আলসারের মতো সমস্যা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে কাজে লাগাতে পারেন মধু। এটি জ্বালা কমাতে কাজ করবে। আবার মধু পেটে চলে গেলেও কোনো অসুবিধা নেই, বরং পুষ্টি মিলবে। তাই মধু ব্যবহার করে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

আরো পড়ুন : পায়ের তলায় তেল মালিশ!

২. বেকিং সোডার ব্যবহার

মাউথ আলসারের ক্ষেত্রে কার্যকরী একটি উপাদান হতে পারে বেকিং সোডা। সেজন্য প্রথমে সমপরিমাণ বেকিং সোডা আর পানি নিন। এবার এই দুই উপাদান একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। মিশ্রণটি মাউথ আলসারের স্থানে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ভালো করে গার্গল করে নিন। এভাবে ব্যবহার করলে উপকার পাবেন।

৩. নারিকেল তেল ব্যবহার

নারিকেল তেল মূলত আমরা চুলে ব্যবহার করে থাকি। এর পাশাপাশি অনেকে ত্বকের যত্নেও নারিকেল তেল ব্যবহার করেন। তবে এই তেল আপনার মাউথ আলসারের ক্ষেত্রেও আরাম দিতে পারে। সেজন্য সামান্য খাঁটি নারিকেল তেল নিন। এবার সেই তেল মাউথ আলসারের স্থানে ব্যবহার করুন। এতে কষ্ট অনেকটাই কমে আসবে।

৪. টুথপেস্ট ব্যবহার

টুথপেস্ট কেবল দাঁত পরিষ্কারেই কাজে লাগে না, এটি ব্যবহার করতে পারেন মাউথ আলসার দূর করার ক্ষেত্রেও। আপনার যদি মাউথ আলসার দেখা দেয় তাহলে সেখানে লাগাতে পারেন টুথপেস্ট। টুথপেস্টের ঝাঁঝালো স্বাদ আপনার মুখে কিছুটা জ্বালার কারণ হতে পারে। তবে কিছুক্ষণ এভাবে রেখে দিলেই তা মাউথ আলসার সারাতে কাজ করবে।

এস/ আই. কে. জে/

মাউথ আলসার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250