শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** বল টেম্পারিং ইস্যুতে অস্ট্রেলিয়ানদের ‘গৃহযুদ্ধ’ থামাতে বললেন স্টোকস

শীতে মাইগ্রেন থেকে রেহাই পেতে

স্বাস্থ্য ডেস্ক

🕒 প্রকাশ: ১০:০২ অপরাহ্ন, ১লা ডিসেম্বর ২০২৩

#

ছবি : সংগ্রহিত

শীতে ঠাণ্ডার সমস্যায় ভুগেন অনেকেই। ঠাণ্ডা থেকে মাথাব্যথা, শ্বাসকষ্ট অনেক কিছুর সাথে মোকাবেলা করতে হয়। তবে এর মধ্যে মাইগ্রেন হলো একটি ভিন্ন ধরনের মাথাব্যথা। ছেলে-মেয়েদের মধ্যে এ রোগ দেখা যায়। তবে মেয়েরা এ রোগে বেশি ভোগে। মাথাব্যথা অনেকেরই নিত্যসঙ্গী। 

তীব্র ঠাণ্ডার সঙ্গে মাইগ্রেনের যন্ত্রণা খুব ভোগাচ্ছে? জেনে নিন এ কষ্ট থেকে মুক্তি পাওয়ার ঘরোয়া কয়েকটি উপায়:

১. প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমাতে হবে এবং সেটা হতে হবে পর্যাপ্ত 

২. অতিরিক্ত বা কম আলোতে কাজ না করা  

৩. তীব্র ঠাণ্ডায় বের না হওয়া, আর বের হলেও মাথা ঢাকা গরম কাপড় সংগে নিতে হবে  

৪. উচ্চশব্দ ও কোলাহলপূর্ণ পরিবেশে বেশিক্ষণ না থাকা

৫.  বেশি সময় ধরে কম্পিউটারের মনিটর ও টিভির সামনে না থাকা 

আরো পড়ুন : ঠোঁটের কোণে জ্বরঠোসা, কারণ ও প্রতিকার জেনে নিন

৬. খাওয়া, হাত-মুখ ধোয়া বা গোসল যাই করবেন, গালকা গরম পানি ব্যবহার করুন।

যেসব খাবার মাইগ্রেনের সমস্যা প্রতিরোধ করতে সাহায্য করে-

১.  ম্যাগনেশিয়াম সমৃদ্ধ খাবার, যেমন- ঢেঁকি ছাটা চালের ভাত, আলু ও বার্লি মাইগ্রেন প্রতিরোধক

২.  বিভিন্ন ফল বিশেষ করে খেজুর ও ডুমুর ব্যথা উপশম করে

৩.  সবুজ, হলুদ ও কমলা রঙের শাকসবজি নিয়মিত খেলে উপকার হয়

৪.  হার্বাল টি; হার্বাল টির মধ্যে বেছে নিতে পারেন গ্রিন টি।

৫.   ক্যালসিয়াম ও ভিটামিন ‘ডি’ মাইগ্রেন প্রতিরোধ করতে সাহায্য করে। তিল, আটা ও বিট ইত্যাদিতে প্রচুর পরিমাণে ক্যালশিয়াম রয়েছে।

৬. আদার টুকরো বা রস দিনে দুইবার পানিতে মিশিয়ে পান করতে পারেন।  

নোট করে রাখতে পারেন কোন কোন খাবার ও ঘটনায় ব্যথা বাড়ছে বা কমছে। এ ধরনের এক সপ্তাহ নোট করলে আপনি নিজেই নিজের সমাধান পেয়ে যাবেন।

এছাড়া গরম পানিতে লবণ ও লেবুর রস বা মেন্থল দিয়ে ভাপ নিলে বা ম্যাসাজ করলে সাময়িক স্বস্তি পেতে পারেন।  তবে ব্যথা বেশি হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন।

এস/ আই.কে.জে

শীত মাইগ্রেন

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা

🕒 প্রকাশ: ০৬:৫২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250