বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা *** মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক *** মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ *** রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব *** জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার *** ফুটেজে সম্পৃক্ততা পেয়ে সেই কিশোরকে হেফাজতে নিয়েছে পুলিশ *** বারিধারায় গাড়িচাপায় শ্রমিক নিহত: গতকাল আটক সেই কিশোরের নাম নেই মামলায় *** আওয়ামী লীগ আমলের ‘দুর্নীতির’ তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির *** শেখ হাসিনার ষড়যন্ত্রে সায় দিচ্ছে গুপ্ত বাহিনী: রিজভী *** আগেভাগেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দৌড়ঝাঁপ শুরু, ট্রাম্পের পর কে

মানুষের জন্য কাজ করব : ডা. সামন্ত লাল সেন

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৩৩ পূর্বাহ্ন, ১২ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

নতুন মন্ত্রিসভায় টেকনোক্র্যাট মন্ত্রী হিসেবে ঠাঁই পেয়েছেন শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের সমন্বয়ক প্রফেসর ডা. সামন্ত লাল সেন।

মন্ত্রিত্বের ডাক পাওয়ার পর বৃহস্পতিবার (১১ই জানুয়ারি) এক প্রতিক্রিয়ায় ডা. সামন্ত লাল সেন সাংবাদিকদের বলেন, ফোন পেয়ে আমি খুবই আশ্চর্য হয়েছি, আমার মন্ত্রী হওয়ার কোনো স্বপ্ন ছিল না। কোনো দিন চিন্তাও করিনি আমি মন্ত্রী হব। আমি কাজের মানুষ, কাজই আমার ধ্যান-জ্ঞান।

সামন্ত লাল সেন আরো বলেন, আমি মন্ত্রিত্ব গ্রহণ করলে বার্নের কী হবে সেটা নিয়েই আমার চিন্তা। বঙ্গবন্ধু আমাকে বার্ন ইউনিটের দায়িত্ব দিয়েছিলেন, এখান থেকেই আমি মানুষের জন্য কাজ করেছি। বার্ন ইউনিট থেকে শেখ হাসিনা বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের দায়িত্ব নিয়েছি। দেশের অন্য মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বার্ন ইউনিট ও আরও ইনস্টিটিউটের কাজ বাকি আছে। সেগুলো করতে হবে। শেখ কামাল আমার বন্ধু ছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে মন্ত্রীর দায়িত্ব দিচ্ছেন। আমি তাকে ধন্যবাদ জানাই। বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা।

আরো পড়ুন: মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোন মন্ত্রণালয়ের দায়িত্বে

সামন্ত লাল সেন আরো বলেন, আগে যা ছিলাম আমি তাই থাকব। মানুষের জন্য কাজ করব। নিজের কর্মপরিকল্পনার বিষয়ে ডা. সামন্ত লাল সেন বলেন, আমি প্রশাসনিক দায়িত্ব নেওয়ার পরে বলতে পারব কোথায় কী করতে হবে। তবে আমি বিশ্বাস করি বাংলাদেশের চিকিৎসকরা খুবই দক্ষ ও আন্তরিক। তাদের জ্ঞান ও মেধা আছে।

তাদেরকে যদি সুযোগ-সুবিধা দেওয়া হয় তাহলে বাংলাদেশের যেকোনো মেডিকেল কলেজ হাসপাতালে ভালো সেবা পাওয়া যাবে। আমি চেষ্টা করবো গ্রাস রুট লেভেল থেকে কাজ করতে। আমি তো জানি কোথায় কী অসুবিধা। আমি চেষ্টা করব সেগুলো নিয়ে কাজ করে চিকিৎসকদের জন্য একটা ভালো পরিবেশ দেওয়ার। তারা যেন ভালোভাবে কাজ করতে পারে এবং দেশের মানুষ যেন ভালো সেবা পায়।

মন্ত্রিত্বের ডাক পেয়ে আপনি কোনো চাপ অনুভব করছেন কিনা- এমন প্রশ্নের জবাবে সামন্ত লাল সেন বলেন, রাজনীতির মানুষ না হলেও কোনো চাপ অনুভব করছি না। আমি আমার মতো কাজ করে যাব।

এইচআ/ আই.কে.জে

স্বাস্থ্যমন্ত্রী নতুন মন্ত্রীসভা ডা. সামন্ত লাল সেন স্বাস্থ্য মন্ত্রণলায়

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নভেম্বরের সফর নিয়ে ঢাকা-দিল্লি আলোচনা

🕒 প্রকাশ: ০২:৫৪ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

🕒 প্রকাশ: ০২:১৩ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

মানবাধিকার সুরক্ষা প্রশ্নে কথা রাখতে পারেনি বিএনপি: হিউম্যান রাইটস ওয়াচ

🕒 প্রকাশ: ০১:৫১ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে প্রধানমন্ত্রীর ৫ দফা প্রস্তাব

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ২৪শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ বলে ইউনূসকে নিয়ে মিথ্যাচার

🕒 প্রকাশ: ১০:২৭ অপরাহ্ন, ২৩শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250