বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইরানের মাশহাদ শহরে দাফন করা হবে খামেনিকে *** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক

কুয়েতে কী সুখবর পেলো বাংলাদেশিরা!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:৩০ অপরাহ্ন, ১৬ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

নতুন বছরে শ্রমিকদের সুখবর দিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটি বেতন কাঠামো নিয়ে এবার সুখবর দিয়েছে। যার আওতায় রয়েছেন বাংলাদেশিরাও। সম্প্রতি গণমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

কুয়েতের বাণিজ্য ও শিল্পমন্ত্রী মোহাম্মদ আল আইবান কর্মীদের বেতনসংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছেন। নির্দেশনায় তিনি গৃহকর্মীদের জন্য সর্বোচ্চ বেতন নির্ধারণ করে দিয়েছেন। নতুন করে জারি করা এ নির্দেশনাটি দেশটির প্রথম উপপ্রধানমন্ত্রী শেল তালাল খালেদ আল আহমদ আল জাবের আল সাবাহর সুপারিশে নেওয়া হয়েছে। এজন্য দেশটির মিনিস্ট্রিয়াল রেজুলেশনের ১০২/২০২২ সংশোধন করা হয়েছে। এছাড়া নিয়োগ ফিতে ভ্রমণের খরচ অন্তর্ভুক্ত করা হয়েছে।

আরো পড়ুন: তৈরি হচ্ছে বুর্জ খলিফার চেয়ে উচু ভবন, জেনে নিন নাম

নতুন করে জারি করা নির্দেশনায় এশিয়া এবং আফ্রিকান গৃহকর্মীদের বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। এর ফলে এশিয়ান দেশগুলোর গৃহকর্মীরা সর্বোচ্চ ৭৫০ কুয়েতি দিনার বেতন পাবেন। যা বাংলাদেশি টাকায় প্রায় দুই লাখ ৬৭ হাজার ৯৫৮ টাকা। এছাড়া আফ্রিকান গৃহকর্মীরা ৫৭৫ কুয়েতি দিনার এবং স্পন্সর ভিসায় স্পেশাল পাসপোর্টধারীরা সর্বোচ্চ ৩৫০ কুয়েতি দিনার বেতন পাবেন।

সংবাদমাধ্যম জানিয়েছে, নিয়োগ অফিসের বিভিন্ন সমস্যা ও গৃহকর্মী নিয়োগের চুক্তির লঙ্ঘন এড়াতে এবং কর্মীদের যথাযথ ক্ষতিপূরণ দিতে দেশটিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। কুয়েতের পাবলিক অথরিটি ফর সিভিল ইনফরমেশন (পিএসিআই) জানিয়েছে, দেশটিতে বর্তমানে আট লাখ ১১ হাজার ৩০৭ জন গৃহকর্মী রয়েছেন। এদের বেশিরভাগ ভারত, ফিলিপাইনস, শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং নেপালের নাগরিক। এছাড়া ইথিওপিয়া, বেনিন, ইন্দোনেশিয়া, মালি ও মাদাগাস্কার থেকেও অল্পসংখ্যক গৃহকর্মী দেশটিতে রয়েছেন।

সূত্র: গালফ নিউজ

এইচআ/ আই. কে. জে/ 

বাংলাদেশি সুখবর কুয়েত গৃহকর্মী বেতন কাঠামো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250