বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
১৯শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ড. ইউনূস কি রাষ্ট্রপতি হওয়ার অপেক্ষায়? *** ‘পুলিশ হত্যাকাণ্ড কোনো অবস্থাতেই দায়মুক্তি পেতে পারে না’ *** হরমুজ প্রণালির কাছাকাছি স্থানে ৪ বাংলাদেশি জাহাজ *** দুদিনের সফরে ঢাকায় মার্কিন সহকারী মন্ত্রী পল কাপুর *** আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তথ্য তলব *** ইরানের বিরুদ্ধে হামলায় ভূখণ্ড ব্যবহার করতে দেবে না আরব আমিরাত *** ‘ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সংঘাতে বাংলাদেশ আঘাতপ্রাপ্ত হবে’ *** যুদ্ধবিধ্বস্ত ইরানে ‘পুনর্গঠন-বাণিজ্য’ করবে চীন, কিনবে সস্তায় তেল *** ঢাকার আইসিইউতে ৭ শতাংশ রোগীর শরীরে ওষুধ-প্রতিরোধী ছত্রাক *** আসিফের অফিস থেকে বিদেশি মদ উদ্ধারের মামলার রায় ৯ই মার্চ

গলার হার বিক্রি করে কলেজে ভর্তি হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়!

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

যে কোনো অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রায়ই ছোটবেলায় ফিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার (৭ই জানুয়ারি) স্টুডেন্টস উইক উদযাপন অনুষ্ঠানে গিয়ে স্মৃতি হাতড়ালেন। শোনালেন, দারিদ্র্য সত্ত্বেও কীভাবে পড়াশোনা চালিয়ে গেছেন তিনি।

ক্ষমতায় আসার পর থেকেই বরাবরই শিক্ষার্থীদের কথা ভেবেছে তৃণমূল সরকার। ছাত্র-ছাত্রীদের স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছে সরকার। সোমবার ধনধান্য স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে যোগশ্রী প্রকল্পের সুচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি তুলে ধরেন বাংলা ভাষার গুরুত্বের কথা। সেখানেই নিজের কলেজ জীবনের সংগ্রামের স্মৃতিচারণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

আরো পড়ুন: শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানালেন মোদি

মমতা জানান, ছাত্রাবস্থায় তিনিও কম কষ্ট করেননি। বলেন, বাবার মৃত্যুর পর তার মা অত্যন্ত কষ্ট করে তাকে কলেজে ভর্তি করান। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় একটি সোনার হার ছিল। যা বিক্রি করতে তিনি বাধ্য হন। সেই টাকায় ভর্তি হন কলেজে। অভাব সত্ত্বেও লড়াই করেছেন তিনি। সাফল্যও এসেছে। নিজের জীবনে কষ্ট দেখেছেন, সেই কারণেই বরাবর শিক্ষার্থীদের পাশে থাকার চেষ্টা করেন মমতা।

অনুষ্ঠানে আরো বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন তিনি। সেখানে উঠে আসে পশ্চিমবঙ্গে রাজনীতির বিভিন্ন ইস্যুও।

সূত্র: সংবাদ প্রতিদিন

এইচআ/ আই. কে. জে/ 

পশ্চিমবঙ্গ মমতা বন্দ্যোপাধ্যায় জীবন সংগ্রাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250