রবিবার, ২২শে মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘ঈদের নামাজে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে উপস্থিতি নিছক আনুষ্ঠানিকতা নয়’ *** যুদ্ধ বন্ধে মরিয়া ট্রাম্প, আলোচনার জন্য উপযুক্ত ইরানি নেতা খুঁজে পাচ্ছেন না *** যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ও ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া নিয়ে মিথ্যাচার করছে উপসাগরীয় দেশগুলো *** ‘এক যুগে বাংলাদেশকে ৬.৫ বিলিয়ন ডলারের সহায়তা দিয়েছে ভারত’ *** হলে হলে ছুটছেন তারকারা *** ‘নির্বাসিত’ জীবনে বিশ্বের প্রথম জেন জি ‘রাষ্ট্রপতি’ *** যে কোম্পানির বাস চালান পিন্টু, সেটির বাসেই প্রাণ গেল স্ত্রী ও দুই মেয়ের *** একাত্তরের হত্যাযজ্ঞকে ‘গণহত্যা’ স্বীকৃতির দাবিতে মার্কিন কংগ্রেসে প্রস্তাব *** ‘খায়রুল হক, সেলিনা আইভীসহ অনেকে বিএনপির আমলেও মনগড়া মামলার শিকার’ *** সাংবাদিক আনিস আলমগীরকে প্রধানমন্ত্রীর ফোন

জাপানে ভূমিকম্প

ভূমিকম্পের পাঁচদিন পর জীবিত উদ্ধার ৯০ বছরের বৃদ্ধা

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:২৩ অপরাহ্ন, ৮ই জানুয়ারী ২০২৪

#

ছবি: সংগৃহীত

শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পাঁচদিন পর জাপানে ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ৯০ বছর বয়সী এক বৃদ্ধাকে জীবিত উদ্ধার করা হয়েছে। জাপানের রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানিয়েছে, শনিবার (৬ই জানুয়ারি) ওই বৃদ্ধাকে ইশিকাওয়ার সুজু সিটির একটি দোতালা ভবনের নিচ থেকে উদ্ধার করা হয়। ভূমিকম্প সংঘটিত হওয়ার ১২৪ ঘণ্টা পর তাকে জীবিত অবস্থায় পান উদ্ধারকারীরা। এরপর তাকে দ্রুত নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এক চিকিৎসক রোববার (৭ই জানুয়ারি) জানিয়েছেন, ওই নারী বেশ ভালোই আছেন। তিনি কথা বলতে পারছেন। তবে তার পা আঘাতপ্রাপ্ত হয়েছে। উদ্ধারকারী দলের সদস্য কুমে তাকানোরি গণমাধ্যমকে জানিয়েছেন, ওই নারীর হাঁটু ঘরের ফার্নিচারে আটকে ছিল। তিনি যেখানে আটকে ছিলেন সেখানে উপরের ছাদ  নিচ তলার মেঝের ওপর ধসে পড়েছিল। তাকে উদ্ধার করতে কয়েক ঘণ্টা সময় লেগেছে।

আরো পড়ুন: ৭২ ঘণ্টা পর ৮০ বছরের বৃদ্ধা জীবিত উদ্ধার

গত পহেলা জানুয়ারি জাপানে ৭ দশমিক ৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে জাপান ছাড়াও সুদূর রাশিয়ায় সুনামি সতর্কতা জারি করা হয়। ভবন ধসে পড়ায় কয়েক হাজার মানুষকে সেখান থেকে বাধ্য হয়ে সরে যেতে হয়েছে। এছাড়া অনেক অবকাঠামো পুড়েও গেছে।

জাপানের সরকারি তথ্য অনুযায়ী, শক্তিশালী ওই ভূমিকম্পে ১২৬ জনের মৃত্যু হয়েছে।

ভূমিকম্প সংঘটিত হওয়ার প্রথম তিনদিনকে গুরুত্বপূর্ণ হিসেবে ধরা হয়। যারা ভবন বা অন্য কিছুর নিচে আটকা পড়েন তাদের এ সময়ের মধ্যে জীবিত উদ্ধার করা সম্ভব হয়। তিনদিন পেরিয়ে গেলে আটকা পড়াদের শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে থাকে।

সূত্র: সিএনএন

এইচআ/আই.কে.জে

নারী জাপান ভূমিকম্প জীবিত উদ্ধার এনএইচকে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250