শুক্রবার, ২৭শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আপনার সম্পর্কটা আর আগের মতো নেই? ঠিক করার উপায় জানুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০২:৩১ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

আমাদের সম্পর্কগুলো অনেকটা বাগানের মতো, ফুল ফোটানোর জন্য এর লালন-পালন এবং যত্নের প্রয়োজন হয়। সম্পর্কের শুরুর মতো পরবর্তী সময়ে একই উত্তাপ নাও থাকতে পারে। ধীরে ধীরে ম্লান হয়ে আসতে পারে ঝলমলে দিনগুলো। এই পরিবর্তন স্বাভাবিক। কিন্তু এভাবে চলতে দিলে একটা সময় সম্পর্ক টিকিয়ে রাখারই আর কোনো কারণ খুঁজে পাবেন না। তাই শুরু থেকেই যত্ন নিন। যদি সম্পর্ক কোনো কারণে ম্লান হয়ে গেছে বলে মনে হয় তবে তা আবার আগের মতো প্রাণবন্ত করতে চেষ্টা করতে হবে। চলুন জেনে নেওয়া যাক এক্ষেত্রে আপনার করণীয়-

১. মন খুলে কথা বলুন

ওপাশ থেকে চুপ হয়ে গেলে এপাশ থেকেও চুপ হয়ে যাবেন না। মন খুলে কথা বলুন। সারাক্ষণ সংসারের হিসাব-নিকাশ, ডাল-চালের হিসাব বাদ দিয়ে নিজেদের ভালোলাগার কিছু নিয়ে গল্প করুন। আপনার ভয়, আপনার স্বপ্ন, অদ্ভুত খাবারের আকাঙ্ক্ষা সবকিছু তাকে বলুন। সে আপনার একান্ত আপনজন। তার সামনে প্রয়োজন নেই ইগো ধরে রাখার। মন খুলে হাসুন। কথা বলুন। এটি সম্পর্কের ক্ষেত্রে জাদুকরী প্রভাব রাখে। সবকিছু আবার প্রাণবন্ত করে দেয়।

আরো পড়ুন : আপনি কি বিশ্বের সুখী মানুষদের একজন?

২. একসঙ্গে নতুন অ্যাডভেঞ্চারে যান

নতুন কিছু করার চেষ্টা করুন। নতুন কোনো জায়গায় ঘুরতে যান। দু’জন মিলে ঘুরে আসুন কাছে অথবা দূরে কোথাও থেকে। নতুন কোনো শখ পূরণের চেষ্টা করুন। আপনাদের স্বপ্নের কোনো শহর বা স্থানে বেড়াতে যান। এগুলো আপনাদের সম্পর্কের ক্ষেত্রে ওষুধের মতো কাজ করবে। প্রায় ভাঙতে বসা সম্পর্ক আবার জোড়া লাগতে শুরু করবে। আপনারা দু’জন দু’জনকে আসলেই কতটুকু চান তা বুঝতে পারবেন। সেভাবেই সম্পর্ক এগিয়ে নিতে পারবেন।

৩. একে অপরকে পুনরায় বুঝতে চেষ্টা করুন

মনে আছে, তার অদ্ভুত হাসি বা একটুতেই আবেগাক্রান্ত হওয়ার হৃদয় আপনাকে মুগ্ধ করেছিল? মানুষ হলো ভালো বইয়ের মতো, তার ভেতরে অন্বেষণ করার জন্য অন্তহীন অধ্যায় থাকে। একে অপরকে পুনরায় শিখতে এবং আবিষ্কার করতে সময় নিন। তার সাম্প্রতিক কাজ সম্পর্কে জিজ্ঞাসা করুন, তার আবেগের কথা মন দিয়ে শুনুন এবং বুঝতে চেষ্টা করুন। তার শখগুলোকে সমর্থন করুন। এই পারস্পরিক অন্বেষণ সম্পর্ককে সতেজ রাখে এবং আপনাকে মনে করিয়ে দেয়, কেন আপনি এই আকর্ষণীয় মানুষের প্রেমে পড়েছিলেন।

৪. একে অপরকে চমক দিন

আপনাদের সম্পর্কের শুরুতে একে অপরকে সারপ্রাইজ দিতেন নিশ্চয়ই? সেই চমকই আবার ফিরিয়ে আনুন। মানুষ পুরনো হয় না, আপনার আচরণই তাকে পুরনো করে দেয়। ছোট ছোট চমক আপনাদের সম্পর্ককে আবারও রঙিন করে তুলবে। তার পছন্দের খাবারটি তৈরি করে চমকে দিতে পারেন, তার ব্যাগে কিছু টাকা লুকিয়ে রেখে চমকে দিতে পারেন, তার পছন্দের কোনোকিছু না জানিয়ে নিয়ে এসেও চমকে দিতে পারেন। এতে সম্পর্ক সতেজ ও সুন্দর হবে।

৫. কোয়ালিটি টাইম কাটান

জীবনে যতই ব্যস্ততা থাকুক, একে অপরের জন্য সময় বের করা অপরিহার্য। তার সঙ্গে সময় কাটাতে চাওয়াকে অগ্রাধিকার দিন, সপ্তাহে একদিন হলেও কোয়ালিটি টাইম কাটান। হতে পারে তাই বাইরে কোথাও ডিনার করতে যাওয়া, দু’জনে একসঙ্গে সিনেমা দেখা বা পার্কের মধ্যে হাত ধরে হাঁটা। এটুকু সময় পরস্পরের জন্য থাকুক।

এস/ আই. কে. জে/ 


টিপস সম্পর্ক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250