মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

কিভাবে রান্না করবেন ইলিশের কাচ্চি বিরিয়ানি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৯ অপরাহ্ন, ৩রা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কাচ্চির নাম শুনলে মনে পড়ে মাটন কিংবা গরুর মাংসের কথা। তবে আপনার পছন্দের ইলিশ দিয়েও যে সুস্বাদু কাচ্চি বিরিয়ানি রান্না করা যায় তা কি জানতেন? খুব সহজ রেসিপিতে ঘরে বসেই রান্না করতে পারবেন ইলিশ মাছের কাচ্চি বিরিয়ানি। চলুন জেনে নেওয়া যাক রেসিপি-

তৈরি করতে যা লাগবে

ইলিশ মাছ- ৮ টুকরা

টক দই- ৩/৪ কাপ

পেঁয়াজ বেরেস্তা- ১/২কাপ

লবণ- স্বাদমতো

আদা বাটা- ১ চা চামচ

লাল মরিচের গুঁড়া- ২ চা চামচ

কাঁচা মরিচ ফালি- ৫-৪ টুকরা

চিনি- ১ চা চামচ

গরম মসলা একসাথে গুঁড়া- ১চা চামচ

সরিষার তেল- ১/৪ কাপ

ঘি- ২ টেবিল চামচ

জাফরান রং- ১/৪ চা চামচ।

মেরিনেশন

মাছ পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। মাছ বাদে সব উপকরণ একসাথে ব্লেন্ড করে মাছের সাথে মিশিয়ে কমপক্ষে ১ ঘণ্টা মেরিনেট করে রাখুন। একটি বড় প্যানে মেরিনেট করা মাছ বিছিয়ে রাখুন।

পোলাও রাঁধতে যা লাগবে

পোলাও বা বাসমতি চাল- ৪ কাপ

আদার রস- ১ টেবিল চামচ

দারুচিনি- ২ টুকরা

এলাচ- ৩ টি

তেজপাতা- ২ টি

শাহি জিরা- ১ চা চামচ

কাচা মরিচ- ৫টি

লবণ- স্বাদমতো

গরম পানি- ৭ কাপ

আরো পড়ুন : ঘরেই তৈরি করুন মজাদার দই কাবাব

চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। একটি প্যানে তেল গরম করে সব মসলা দিয়ে চাল দিয়ে ২ মিনিট ভাজুন। পানি চালে দিয়ে ভালো করে নেড়ে দিন। কয়েকবার ফুটে উঠলে ও চাল পানির সমান হলে, ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে চুলার তাপ একদম কমিয়ে দিন। ১৮ মিনিট এভাবে রাখুন। ১৮ মিনিট পর চুলা বন্ধ করুন। ঢাকনা খুলে ভাত নেড়ে দিন।

বিরিয়ানি তৈরি করবেন যেভাবে

পেঁয়াজ বেরেস্তা- ১/২কাপ

গুঁড়াদুধ- ১/৪কাপ

ঘি- ২ টেবিল চামচ

জর্দ্দার রং- সামান্য (১/২ কাপ দুধে ভেজানো)

মাছ বিছানো হাড়িতে মাছের উপর অর্ধেক বেরেস্তা, গুঁড়া দুধ ছিটিয়ে দিন। তার উপর অর্ধেক ভাত দিন। আবার বাকি বেরেস্তা, গুঁড়া দুধ দিয়ে ভাত দিন। উপরে ঘি ও দুধের রঙ ছিটিয়ে ভালো করে ঢাকনা দিয়ে দিন। আটার দলা দিয়ে ঢাকনার চারপাশ মুড়ে দিন যাতে ভাপ না বের হতে পারে। ৫ মিনিট মাঝারি আঁচে রান্না করুন। 

এরপর অল্প আচে দমে রাখুন ৩০ মিনিট। তাওয়া গরম করে তার উপর আরো ২০ মিনিট রাখতে পারেন। চুলা বন্ধ করে বিরিয়ানির পাত্রটি পরিবেশনের পাত্রে উল্টিয়ে ঢালুন। গরম গরম পরিবেশন করুন মজাদার ইলিশের কাচ্চি বিরিয়ানি।

এস/  আই.কে.জে

রেসিপি বিরিয়ানি ইলিশের কাচ্চি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250