মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

ঘরেই তৈরি করুন মজাদার দই কাবাব

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:১২ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

কাবাব পছন্দ করে না এমন মানুষ খুবই কম আছে। এই নামটি শুনলেই সবার আগে মনে হয় মাছ অথবা মাংসের কথা। গরম গরম বিরিয়ানি, পোলাও অথবা খিচুড়ি, সব কিছুর সাথেই কাবাব বেশ ভালো জমে। আবার খাবার শেষে হয়তো দই দিয়ে বানানো কোনো ডেজার্ট বা ড্রিংকস থাকে। কেমন হয়, যদি দই দিয়ে বানানো আইটেমটা খাবারের শুরুতেই থাকে?

দই দিয়ে বানানো এই কাবাবটি বাইরে থেকে ক্রিসপি, ভেতরে একদম সফট। যে কোনো ঘরোয়া আয়োজন, উৎসব বা অনুষ্ঠানে এই আইটেমটি খাবারে যোগ করবে ভিন্ন মাত্রা। তাহলে চলুন দেরি না করে জেনে নিই দই কাবাবের রেসিপিটি।

দই কাবাব বানাতে যা যা লাগবে-

২ কাপ টক দই

১/৩ কাপ পনির (ভেঙে গুঁড়ো করে নেওয়া)

১/২ কাপ পাউরুটির গুঁড়ো

১/৪ কাপ পেঁয়াজ কুঁচি

১/২ চা চামচ আদা বাটা

১/২ চা চামচ রসুন বাটা

১ টেবিল চামচ ধনেপাতা কুঁচি

২/৩টি কাঁচা মরিচ কুঁচি

১ চা চামচ গরম মশলা

১ টেবিল চামচ ধনেপাতা কুঁচি

২ টেবিল চামচ রোস্টেড বেসন (শুকনো কড়াইতে নেড়ে নেওয়া)

লবণ স্বাদমতো

কাজু ও কাঠবাদাম ৮/১০ টি (ছোট করে কেটে নেওয়া)

আরও পড়ুন : মচমচে চিকেন ফ্রাই

প্রদ্ধতি:-

১। দই কাবাব বানানোর জন্য দই থেকে আগে পানি বের করে নিতে হবে। আগের রাতে একটি পাতলা কাপড়ে বেঁধে কয়েক ঘন্টা দই ঝুলিয়ে রেখে দিন। কাপড়ের নিচে একটি বাটি রাখুন। সকালে দইয়ের পানি সেই বাটিতে জমে যাবে। এবার এই পানি ঝরানো দই দিয়েই বানিয়ে নিতে হবে কাবাব।

২। দই ও পনির একসাথে ভালো করে মিশিয়ে নিন।

৩। এই মিশ্রণে এবার একে একে বাদাম, পেঁয়াজ কুঁচি, আদা বাটা, রসুন বাটা, মরিচ কুঁচি, ধনেপাতা কুঁচি, গরম মসলা, লবণ, বেসন ও পাউরুটি গুঁড়ো মিশিয়ে নিন। কিছুটা পাউরুটি গুঁড়ো আলাদা রেখে দিন।

৪। ভালো করে মাখানো হয়ে গেলে মিশ্রণটি দিয়ে গোল ও চ্যাপ্টা ধরনের টিকিয়া বানিয়ে নিন।

৫। এবার টিকিয়াগুলো রেখে দেওয়া পাউরুটির গুঁড়োতে গড়িয়ে নিন।

৬। এবার গরম ডুবো তেলে কাবাবগুলো ভেজে নিন। ভাজার সময় খেয়াল রাখতে হবে তেলে যেন কাবাবগুলো বেশি ভাজা না হয়। এতে দই গলে বেরিয়ে আসতে পারে। এক পাশ হয়ে গেলে অন্য পাশ উল্টে দিন। গাঢ় সোনালি রং হয়ে এলে তুলে নিন।

এই তো তৈরি হয়ে গেলো, ভিন্ন স্বাদের মজাদার দই কাবাব বানানোর রেসিপিটি। ধনেপাতা বা পুদিনার চাটনি দিয়ে গরম গরম তো খাওয়া যাবেই, পোলাও, বিরিয়ানি বা খিচুড়ির সাথেও নতুন স্বাদ যুক্ত করবে এই দই কাবাব। ঘরোয়া আয়োজনগুলোতে একটু ভিন্ন স্বাদের খাবার কিন্তু পরিবেশনেও আনে নতুনত্ব। 

এস/  আই.কে.জে/



রেসিপি দই কাবাব

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250