রবিবার, ২০শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** অপ্রতিমের মা ড. নাহিদার চব্বিশের সেই ফেসবুক পোস্ট কেন আলোচনায়, কী লিখেছিলেন তিনি *** পাকিস্তান কি সৌদি আরবকে রক্ষা করতে যুদ্ধে জড়াবে *** প্রভাবশালী বৌদ্ধ ভিক্ষুর ৩০ লাখ ডলার আত্মসাৎ ও যৌন কেলেঙ্কারি যেভাবে প্রকাশ্যে এল *** হাইকোর্ট-মৎস্য ভবন এলাকায় পরপর ককটেল বিস্ফোরণ *** জিএমপির ফেসবুক পেজে লংমার্চ নিয়ে পোস্ট: স্টাফ অফিসার প্রত্যাহার *** আগুন-ককটেল কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের কাজ, প্রত্যেককে গ্রেপ্তার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** অপ্রতীম হত্যায় জড়িতরা ১২ ঘণ্টায় গ্রেপ্তার, তদন্ত প্রতিবেদনও দ্রুত দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী *** প্রধানমন্ত্রী কাল নিউইয়র্ক যাচ্ছেন, সফরসঙ্গী চার মন্ত্রীসহ ৩৫ জন *** আইফোনের জন্যই অপ্রতিমকে হত্যা করা হয়: পুলিশ সুপার *** যুদ্ধ শুরুর পর ইরানে সরকারপন্থী সবচেয়ে বড় সমাবেশ, লাখো মানুষের উপস্থিতি

একটি চামচের সাহায্যে জানা যাবে আপনি সুস্থ আছেন কিনা!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

আমরা প্রত্যেকে হাসপাতালে গিয়ে ফুসফুস বা কিডনিতে কোনো সমস্যা আছে কিনা তা পরীক্ষা করে থাকি। কিন্তু এটা বেশ ঝামেলার। তাই বেছে নিতে পারেন ঘরোয়া পদ্ধতি। যা সহজেই আপনার দেহের নানা রোগ সম্পর্কে জানতে সহায়তা করবে।

ঘরোয়া পদ্ধতিতেই একটি পরীক্ষা করতে পারেন। যা বেশ কার্যকরী ও সহজও। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে এই পদ্ধতিটি সম্পর্কে জানা গেছে। এই পরীক্ষার জন্য প্রয়োজন শুধু একটি চামচ আর একটি স্বচ্ছ প্লাস্টিকের প্যাকেট। একটি চামচ দিয়েই পরীক্ষা করে জানতে পারবেন আপনার কিডনি বা ফুসফুসে সমস্যা রয়েছে কিনা। সঙ্গে জানতে পারবেন অন্যান্য রোগ সম্পর্কেও। চলুন তবে জেনে নেওয়া যাক যেভাবে এই পরীক্ষাটি করবেন-

একটি পরিষ্কার চামচ জিভের মধ্যে রেখে চেপে ধরুন। যাতে আপনার লালা চামচটিতে লাগে। এবারে ওই চামচ প্যাকেটে ভরুন। প্যাকেটটি টেবিল ল্যাম্পের আলোর নিচে বা সূর্যের আলোর নিচে ১ মিনিটের জন্য রেখে দিন।

এক মিনিট পরে যদি দেখেন চামচে কোনো দাগ বা গন্ধ নেই, তাহলে বুঝবেন আপনি ভেতর থেকে সুস্থ।

আরো পড়ুন : শরীরকে কিভাবে দূষণমুক্ত করবেন

১. যদি দুর্গন্ধ বের হয়, তাহলে বুঝবেন লিভার বা ফুসফুসে সমস্যা আছে। মিষ্টি গন্ধ বের হলে বুঝবেন ডায়াবেটিস হয়েছে।

২. ঝাঁঝালো গন্ধ বের হলে বুঝবেন কিডনির সমস্যা।

৩. হালকা হলুদ এবং সাদা রং দেখা গেলে ধরে নিতে হবে, থাইরয়েডের সমস্যা হয়েছে।

৪. হালকা বেগুনি রংয়ের দাগ থাকলে বুঝবেন, বুকে সর্দি বসেছে বা হাই-কোলেস্টেরল সমস্যা আছে।

৫. কমলা রং দেখা দিলে বোঝায় কিডনির সমস্যা।

চামচের এই পরীক্ষার পরে উপরে উল্লিখিত কোনো গন্ধ বা রং দেখতে পেলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

এস/ আই. কে. জে/


পরীক্ষা ফুসফুস বা কিডনি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250