শনিবার, ২৬শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের *** সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের *** জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন *** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন

কিছু ঘরোয়া উপায়ে ডাস্ট অ্যালার্জি থেকে নিজেকে রক্ষা করুন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:০০ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগ্রহিত

শীতকাল এলেই ডাস্ট অ্যালার্জির আতঙ্ক বেড়ে যায়। শ্বাসকষ্ট, ঠাণ্ডা লেগে যাওয়া ইত্যাদি নানা সমস্যা দেখা দিতে পারে। তবে ডাস্ট অ্যালার্জি কিছু ঘরোয়া কৌশলেই সারিয়ে ফেলা যায়। এই সমস্যাগুলো সমাধান করা যায় খাদ্যাভ্যাসের মাধ্যমে। 

মধু

গবেষণা অনুযায়ী, মধু পরিবেশে উপস্থিত অ্যালার্জেনের সাথে শরীরকে খাপ খাওয়াতে সহায়তা করে। কেবল এক চা চামচ মধুর সেবন, হাঁচি বা কাশি থেকে তাৎক্ষণিক স্বস্তি দিতে সক্ষম। মধুতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য বর্তমান এবং আপনি অ্যালার্জির কারণে হওয়া ব়্যাশ কমাতেও এটি প্রয়োগ করতে পারেন।

প্রোবায়োটিক

ডাস্ট অ্যালার্জি প্রতিরোধের ক্ষেত্রে প্রোবায়োটিক অত্যন্ত উপকারি। অ্যালার্জি মূলত রোগ প্রতিরোধ ক্ষমতার ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকে। অন্ত্রের ব্যাকটেরিয়ার ভারসাম্যতা বজায় রাখতে এবং অ্যালার্জি থেকে মুক্তি পেতে, পর্যাপ্ত পরিমাণ উপকারি ব্যাকটেরিয়া গ্রহণ করুন। অন্ত্রের ব্যাকটেরিয়া বাড়াতে দই খেতে পারেন, কারণ এতে প্রোবায়োটিক রয়েছে।

ঘি

ডাস্ট অ্যালার্জির চিকিৎসার ক্ষেত্রে ঘি অত্যন্ত কার্যকর। আধ চা চামচ ঘি নিন, তাতে পরিমাণ মতো গুড়ও যোগ করতে পারেন। অনিয়ন্ত্রিত হাঁচি কমাতে ঘি চেটে খেতে পারেন। অ্যালার্জির আক্রমণ হলেই এটি প্রয়োগ করতে পারেন। ঘিতে অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য বর্তমান, যা অনুনাসিক পথ পরিষ্কার করতে সাহায্য করে এবং ক্রমাগত হাঁচি থেকেও স্বস্তি দেয়।

আরো পড়ুন : গ্যাস্ট্রিকের সমস্যায় যেসব খাবার এড়িয়ে চলবেন

সাইট্রাস ফল

সাইট্রাস ফল হল ভিটামিন সি-এর ভাণ্ডার। এই ভিটামিন শরীরে ইমিউনিটির উপর কাজ করে। ইমিউনিটি যেমন বাড়ে, তেমনই তা সঠিক পথে চালিত হয়। তাই এই খাবারটি খান ডাস্ট অ্যালার্জি থাকলে। 

আপেল সাইডার ভিনেগার

ডাস্ট অ্যালার্জির ক্ষেত্রে আপেল সাইডার ভিনেগার অত্যন্ত উপকারি। এক গ্লাস পানিতে এক চা চামচ অ্যাপেল সাইডার ভিনেগার মিশিয়ে, দিনে দুই-তিনবার পান করুন। উপকার হাতেনাতে পাবেন।

স্টিম

ডাস্ট অ্যালার্জির চিকিৎসার ক্ষেত্রে অন্যতম উপায় হলো স্টিম নেওয়া। একটি বড় পাত্রে গরম পানি নিন এবং তার থেকে নির্গত বাষ্প নাক এবং মুখের সাহায্যে গ্রহণ করুন। এটা করার সময় মাথা টাওয়েল দিয়ে অবশ্যই ঢাকা রাখবেন। বর্তমানে বাজারে বিভিন্ন ধরনের স্টিম নেওয়ার যন্ত্র কিনতে পাওয়া যায়। কমপক্ষে ১০ মিনিট স্টিম নিন। এটি ন্যাসাল প্যাসেজ পরিষ্কার করে।

অ্যালোভেরা

অ্যালোভেরা জেল ডাস্ট অ্যালার্জির উপসর্গ হ্রাসের ক্ষেত্রে অ্যালোভেরা অত্যন্ত কার্যকর। ৩ থেকে ৪ টেবিল চামচ অ্যালোভেরার রস দিনে দু’বার পান করুন। অ্যালোভেরাতে ব্যথানাশক এবং অ্যান্টি-ইনফ্ল্যামেটরি বৈশিষ্ট্য বর্তমান, যা ডাস্ট অ্যালার্জির কারণে সৃষ্ট ব্যথা এবং ফোলাভাবের চিকিৎসার ক্ষেত্রে অত্যন্ত উপকারি।

এস/ আই. কে. জে/

ডাস্ট অ্যালার্জি রক্ষা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শেখ হাসিনার বিষয়ে সিদ্ধান্ত বাংলাদেশ-ভারত মিলে নেবে—আশা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ০১:৩০ পূর্বাহ্ন, ২৬শে সেপ্টেম্বর ২০২৬

সন্ত্রাসী দেশ আমাকে এই প্রশ্ন করছে—পাকিস্তানি সাংবাদিককে পাল্টা প্রশ্ন জয়শঙ্করের

🕒 প্রকাশ: ১১:৪৯ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘেও কালো সানগ্লাস পরে ভাষণ দিলেন নেপালের প্রধানমন্ত্রী, কিন্তু কেন

🕒 প্রকাশ: ১১:২১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে

🕒 প্রকাশ: ১০:৫৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250