মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

খাসির মাংসের ‘আখনি পোলাও’ রান্নার সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩৭ অপরাহ্ন, ৩০শে সেপ্টেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

অনেকে বাসায় বিশেষ পদগুলো রান্না করতে পারেন না। আবার অনেকে পরিবার ও প্রিয়জনকে সারপ্রাইজ দিতে বিশেষ পদ রান্না করেন। চাইলে এবারের ঘরোয়া আয়োজনে তৈরি করতে পারেন সুস্বাদু খাসির মাংসের ‘আখনি পোলাও’।

রেসিপি অনুযায়ী খুব সহজেই কম সময়ে রাঁধতে পারবেন বিশেষ এই পদ। জেনে নিন খাসির মাংসের আখনি পোলাওয়ের রেসিপি-

মাংস রান্নার জন্য উপকরণ:-

১. হাড়সহ খাসির মাংস দেড় কেজি

২. পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ

৩. আদা বাটা ১ টেবিল চামচ

৪. রসুন বাটা ১ চা চামচ

৫. টকদই ৩ টেবিল চামচ

৬. কাঁচা মরিচ বাটা ১ চা চামচ

৭. আস্ত কাঁচা মরিচ ৬-৭টি

৮. পেঁয়াজ কুচি ১ কাপ

৯. গরম মসলার গুঁড়া ১ চা চামচ

১০. লবণ স্বাদমতো

১১. তেল ১ কাপ ও

১২. পানি (গরম) ১ কাপ।

পোলাও রান্নার জন্য:-

১. পোলাও বা বাসমতি চাল ৫০০ গ্রাম

২. পেঁয়াজ বেরেস্তা ১ কাপ

৩. ঘি ১ কাপ

৪. মাওয়া (গুঁড়া করা) ১ কাপ

৫. গুঁড়া দুধ ১ কাপ

৬. কিসমিস ১ টেবিল চামচ

৭. বাদাম কুচি ১ টেবিল চামচ

৮. আলুবোখারা ৫-৬টি

৯. লবণ স্বাদমতো ও

১০. সেদ্ধ ডিম ২টি।

আখনি পানির জন্য:-

১. পানি দেড় লিটার

২. মাংসের হাড় ৪-৫ টুকরা

৩. শাহি জিরা আধা চা চামচ

৪. লবঙ্গ ৭-৮টি

৫. এলাচ থেঁতো করা ৪-৫টি

৬. গোলমরিচ ৮-১০টি

৭. তেজপাতা ২টি ও

৮. দারুচিনি ২টি।

পদ্ধতি:-

প্রথমে খাসির মাংস পরিষ্কার করে কেটে ও ধুয়ে নিন। তারপর টকদই ও বাটা সব মসলা মেখে ঘণ্টাখানেক রাখুন। সসপ্যানে তেল দিয়ে পেঁয়াজ কুচি একটু ভেজে মাখানো খাসির মাংস দিয়ে ভালো করে কষিয়ে সেদ্ধ করতে নিন। তরপর মাংস অন্য একটি পাত্রে তুলে রাখুন।

অন্য আরেকটি সসপ্যানে আখনি পানির সব উপকরণ দিয়ে একসঙ্গে জ্বাল দিতে হবে। পানি কমে দেড় লিটার থেকে ১ লিটার হলে চুলা থেকে নামিয়ে ছেঁকে নিন। অন্যদিকে চাল ধুয়ে পানি ঝরাতে হবে। তাতে আখনি করা ১ লিটার পানি দিয়ে তাতে গুঁড়া দুধ, গরম মসলা ও চাল দিয়ে নাড়তে হবে।

চাল ফুটে উঠলে কিসমিস, বাদাম কুচি, আলুবোখারা, লবণ ও পেঁয়াজ বেরেস্তা দিয়ে ঢেকে দমে রাখুন। ১০ মিনিট পর ঢাকনা খুলে মাওয়া, রান্না করা খাসির মাংস সাজিয়ে নিচ থেকে কিছু পোলাও দিয়ে ঢেকে দিন।

আরও ১৫ মিনিট মৃদু আঁচে দমে রান্না করুন। ব্যাস তৈরি হয়ে গেল খাসির সাংসের আখনি পোলাও। সেদ্ধ ডিম দিয়ে সাজিয়ে পরিবেশন করুন বিশেষ এই রেসিপি।

এস/ আই. কে. জে/ 

রেসিপি খাসির মাংস আখনি পোলাও

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250